পদ্মায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদ্‌ঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম ৩ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় তদন্ত কমিটির অন্য পাঁচ সদস্য সঙ্গে ছিলেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে। এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হবে। এন কে বি নয়ন/এমএন/জেআইএম

পদ্মায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদ্‌ঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম ৩ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় তদন্ত কমিটির অন্য পাঁচ সদস্য সঙ্গে ছিলেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে।

পদ্মায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল

এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।

পদ্মায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল

কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হবে।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow