পবিত্র শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা সভা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সোমবার (১৬ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। বয়ান শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ এবং দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান। এএমএ

পবিত্র শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা সভা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সোমবার (১৬ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

বয়ান শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ এবং দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্রসমূহ ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow