পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক; সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর আগে ভোলার লালমোহনে শরীফ বেপারির বিরুদ্ধে এক ব্যবসায়ীর স্ত্রীকে কেন্দ্র করে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমধ্যম বেশ সরগরম ছিল কয়েকদিন। ভুক্তভোগী টুটুল দাবি করেন, ২০২৩ সালে বিয়ের পর থেকেই শরীফ বেপারির সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইলে কল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। প্রতিবাদ করলে শরীফ বেপারি তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক; সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে ভোলার লালমোহনে শরীফ বেপারির বিরুদ্ধে এক ব্যবসায়ীর স্ত্রীকে কেন্দ্র করে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমধ্যম বেশ সরগরম ছিল কয়েকদিন।

ভুক্তভোগী টুটুল দাবি করেন, ২০২৩ সালে বিয়ের পর থেকেই শরীফ বেপারির সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইলে কল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। প্রতিবাদ করলে শরীফ বেপারি তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

শরীফ বেপারির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এদিকে সাংবাদিকদের হাতে আসা কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে শরীফ বেপারি নামে ব্যবহৃত একটি অ্যাকাউন্ট থেকে টুটুলের স্ত্রীকে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর বিষয়টি সামনে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিজাম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে সংগঠন তদন্ত করেই এই সিদ্ধান্তে নিয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা ছাত্রদল শরীফ বেপারিকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে পৌঁছান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow