পরিত্যক্ত পুকুরে মিলল কাস্টমস সিপাহির মরদেহের ১৫ টুকরা
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামে নিখোঁজের ১০ দিন পর একটি পরিত্যক্ত পুকুর থেকে কাস্টমস সিপাহি রায়হান তালুকদারের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চারটি বস্তায় খণ্ডিত অংশগুলো রাখা ছিল। রোববার (২ আগস্ট) দুপুরে রায়হানের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রায়হান তালুকদার ঢাকার কমলাপুর কাস্টমস হাউজে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুলাই নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ২৭ জুলাই এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। পরিবারের দাবি, রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই তার বাড়ির কেয়ারটেকার রাজ ও জিতুল আত্মগোপনে চলে যান। এ কারণে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্বজনরা। আরও পড়ুন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটক্ষেতে মিললো নারীর মরদেহ স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে দুর্গন্ধ বের হতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে চারটি বস্তায় থাকা খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামে নিখোঁজের ১০ দিন পর একটি পরিত্যক্ত পুকুর থেকে কাস্টমস সিপাহি রায়হান তালুকদারের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চারটি বস্তায় খণ্ডিত অংশগুলো রাখা ছিল।
রোববার (২ আগস্ট) দুপুরে রায়হানের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রায়হান তালুকদার ঢাকার কমলাপুর কাস্টমস হাউজে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুলাই নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ২৭ জুলাই এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।
পরিবারের দাবি, রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই তার বাড়ির কেয়ারটেকার রাজ ও জিতুল আত্মগোপনে চলে যান। এ কারণে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্বজনরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির পাশের পরিত্যক্ত পুকুর থেকে দুর্গন্ধ বের হতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে চারটি বস্তায় থাকা খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা মরদেহটি রায়হান তালুকদারের বলে শনাক্ত করেন।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, চারটি বস্তা থেকে মরদেহের ১৫ খণ্ড উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
হোসাইন সুলভ/এসআর/এএসএম
What's Your Reaction?
