পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করতে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পর জনগণের জানার জন্য তা মিডিয়ায় প্রকাশেরও নির্দেশনা দেওয়া হয়েছে।  বুধবার (৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহমেদ। আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০২২ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে তাদের নাম মিডিয়ায় প্রকাশ করা হবে না। পত্রিকায় এ প্রতিবেদন প্রকাশিত হলে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ।  রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ১৩ জুন অধিদপ্তরের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণকারী প্র

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করতে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পর জনগণের জানার জন্য তা মিডিয়ায় প্রকাশেরও নির্দেশনা দেওয়া হয়েছে। 

বুধবার (৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মুনতাসির উদ্দিন আহমেদ।

আবেদনকারীর পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০২২ সালে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে তাদের নাম মিডিয়ায় প্রকাশ করা হবে না। পত্রিকায় এ প্রতিবেদন প্রকাশিত হলে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ। 

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ১৩ জুন অধিদপ্তরের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানাতে রুল জারি করেন আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার রায় দেওয়া হয়।

রায়ে সরকারের সিদ্ধান্ত দূষণকারীদের নাম না প্রকাশ করাকে বেআইনি ও বাতিল ঘোষণা করেন। একইসঙ্গে পরিবেশ অধিদপ্তর বিবাদীদেরকে যে কোনো দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। 

আইনজীবী বলেন, পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণকারী প্রতিষ্ঠানের নাম মিডিয়ায় প্রকাশ না করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে যে কোনো পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার পরে জনগণের জানার জন্য মিডিয়ায় প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

রায়ে আদালত সরকারের সিদ্ধান্তে দূষণকারীদের নাম প্রকাশ না করাকে বেআইনি ও বাতিল ঘোষণা করেন। একইসঙ্গে যে কোনো দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে বিভিন্ন মিডিয়ায় তা প্রকাশের জন্য পরিবেশ অধিদপ্তরকেও নির্দেশ দিয়েছেন।

এফএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow