পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ এখন মারাত্মক হুমকির মুখে। তাই এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
তারা আরও বলেন, বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলাই বর্তমান সংকট মোকাবেলার প্রধান উপায়।
সভায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর, যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্
পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে গাজীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ এখন মারাত্মক হুমকির মুখে। তাই এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
তারা আরও বলেন, বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলাই বর্তমান সংকট মোকাবেলার প্রধান উপায়।
সভায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আরেফিন বাদল সঞ্চালনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর, যুগ্মসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।