পর্দায় অপরাধ গ্ল্যামারাইজ করা নিয়ে প্রিন্স মাহমুদের ক্ষোভ
চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে উদ্বেগের কথা জানান প্রিন্স মাহমুদ। এ শিল্পী বলেন, ‘দেশের চলচ্চিত্র এবং নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননামূলক প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে, এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক। শিশু রামিসার হত্যা ও ধর্ষণের বিচার দাবি করবেন আবার বিনোদন মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো দিয়ে সমাজে বিকৃত মানসিকতা তৈরি করবেন, অপরাধকে গ্ল্যামারাইজ করবেন এ কেমন দ্বিচারিতা?’
আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের কথা স্মরণ করে প্রিন্স মাহমুদ বলেন, ‘দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি অত্যন্ত সময়োপযোগী। বর্তমানে বিদ্যমান পেনাল কোড (১৮৬০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।’
আপত্তিকর কনটেন্টে শীর্ষস্থানীয় গণমাধ্যমও বিনিয়োগ কর

আপত্তিকর কনটেন্টে শীর্ষস্থানীয় গণমাধ্যমও বিনিয়োগ করছেন বলে দাবি প্রিন্স মাহমুদের। তার ভাষায়, ‘নিজের বেলায় আইন আর অপরের বেলায় ভিন্ন নিয়ম? আমাদের নিজেদের বিবিধ প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় পত্রিকা এর সঙ্গে জড়িত, যারা নিজেরাই সময়-অসময়ে শিল্পীদের নিয়ে মাদক ও সহিংসতা বিরোধী প্রচার চালান আবার এসব কনটেন্টে বিনিয়োগ করেন, কী আশ্চর্য? ইদানীং আবার সিনেমা হলে বয়োজ্যেষ্ঠদের দিয়ে এসব কনটেন্টের প্রশংসা করানো হচ্ছে। ছি!’
ঈদুল আজহায় বেশ কটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে মুক্তি পেয়েছে বেশকিছু নাটক টেলিফিল্মও। তবে কোন চলচ্চিত্র বা নাটকে আপত্তিকর দৃশ্য রয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি প্রিন্স মাহমুদ।