পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

  দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মিনহাজ বিন ইসলাম আদালতে এ আবেদন করেন। আবেদনে বলা হয়, জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের তদন্তে আরও জানা গেছে, আরিফা জেসমিনের নামে ৩১টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এর আগে, ২০২৪ সালের ১২ ডি

পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মিনহাজ বিন ইসলাম আদালতে এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুদকের তদন্তে আরও জানা গেছে, আরিফা জেসমিনের নামে ৩১টি ব্যাংক হিসাবে মোট ২২ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৯৭৯ টাকা জমা এবং ১৭ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৮৭৭ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের ২০০৮-০৯ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

এর আগে, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এমডিএএ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow