পশ্চিম ইরানে ‘বড় পরিসরে’ হামলার দাবি ইসরায়েলের
পশ্চিম ইরানে ‘বড় পরিসরে’ হামলার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে। খবর এএফপির। ওই বিবৃতিতে জানানো হয়েছে, কিছুক্ষণ আগে আইডিএফ পশ্চিম ইরানে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, যদি এই শিশুহত্যাকারী (নেতানিয়াহু) অপরাধী বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তিতে তাকে অনুসরণ করে হত্যা করবো। অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত পূর্ব জেরুজালেম এবং তেল আবিবে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জীবন রক্ষায় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে।রোববার (১৫ মার্চ) ভোরে ওই হামলা চালানো হয়েছে বলে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে। টিটিএন
পশ্চিম ইরানে ‘বড় পরিসরে’ হামলার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে। খবর এএফপির।
ওই বিবৃতিতে জানানো হয়েছে, কিছুক্ষণ আগে আইডিএফ পশ্চিম ইরানে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পরিসরে হামলা শুরু করেছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার প্রতিশ্রুতি দিয়েছে ইরান।
আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপাহ নিউজে বলা হয়েছে, যদি এই শিশুহত্যাকারী (নেতানিয়াহু) অপরাধী বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তিতে তাকে অনুসরণ করে হত্যা করবো।
অপরদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলকৃত পূর্ব জেরুজালেম এবং তেল আবিবে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জীবন রক্ষায় তাড়াহুড়ো করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে।রোববার (১৫ মার্চ) ভোরে ওই হামলা চালানো হয়েছে বলে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে।
টিটিএন
What's Your Reaction?