পশ্চিমবঙ্গে নির্বাচন: বিজয় র‍্যালি করতে পারবেন না প্রার্থীরা

বাংলার (পশ্চিমবঙ্গ) কোথাও সোমবার (৪ মে) বিজয় উদযাপন করে র‍্যালি করা যাবে না। বিষয়টি নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি এক বার্তায় জানিয়েছে কলকাতা পুলিশ। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার। নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আরও জানান, বিভিন্ন দলের এজেন্টরা ভোট গণনা কেন্দ্রের কাছাকাছি যেতে পারছেন না-এমন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সুব্রত গুপ্তা নামের ওই নির্বাচন পর্যবেক্ষক সাংবাদিকদের বলেন, রাজ্যের কোথাও প্রার্থীরা ফলাফল ঘোষণার পর জয় উদযাপন করে কোনো র‍্যালি করতে পারবেন না। তিনি আরও বলেন, আমরা এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগগুরো খতিয়ে দেখছি। দ্রুতই এগুলোর সমাধান করা হবে। এদিকে, এক বার্তায় কলকাতা পুলিশ বলেছে, যদি কোনো বিজয় র‍্যালি করা লাগে, তবে তা নির্দিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতিক্রমে করা যাবে ৫ মে বা তার পর। কেবল অনুমতি পাওয়ার পর বিদ্যমান নিয়মনীতি অনুসরণ কঠোরভাবে করেই এসব র‍্যালি করা যাবে। এএমএ

পশ্চিমবঙ্গে নির্বাচন: বিজয় র‍্যালি করতে পারবেন না প্রার্থীরা

বাংলার (পশ্চিমবঙ্গ) কোথাও সোমবার (৪ মে) বিজয় উদযাপন করে র‍্যালি করা যাবে না। বিষয়টি নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পাশাপাশি এক বার্তায় জানিয়েছে কলকাতা পুলিশ। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

নির্বাচন কমিশনের ওই কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আরও জানান, বিভিন্ন দলের এজেন্টরা ভোট গণনা কেন্দ্রের কাছাকাছি যেতে পারছেন না-এমন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সুব্রত গুপ্তা নামের ওই নির্বাচন পর্যবেক্ষক সাংবাদিকদের বলেন, রাজ্যের কোথাও প্রার্থীরা ফলাফল ঘোষণার পর জয় উদযাপন করে কোনো র‍্যালি করতে পারবেন না।

তিনি আরও বলেন, আমরা এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধার সম্মুখীন হওয়ার অভিযোগগুরো খতিয়ে দেখছি। দ্রুতই এগুলোর সমাধান করা হবে।

এদিকে, এক বার্তায় কলকাতা পুলিশ বলেছে, যদি কোনো বিজয় র‍্যালি করা লাগে, তবে তা নির্দিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতিক্রমে করা যাবে ৫ মে বা তার পর। কেবল অনুমতি পাওয়ার পর বিদ্যমান নিয়মনীতি অনুসরণ কঠোরভাবে করেই এসব র‍্যালি করা যাবে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow