তেল নিতে লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যু
রাজশাহীর মোহনপুর উপজেলায় তীব্র দাবদাহের মধ্যে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০) কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের বাসিন্দা এবং নাসের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রখর রোদের মধ্যে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহনপুর থানা পুলিশ জানায়, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকেই তার মৃত্যু হ
রাজশাহীর মোহনপুর উপজেলায় তীব্র দাবদাহের মধ্যে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেশরহাট এলাকায় কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন (৬০) কেশরহাট পৌর এলাকার বাকশৈল গ্রামের বাসিন্দা এবং নাসের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রখর রোদের মধ্যে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে অতিরিক্ত গরমে তিনি অসুস্থ হয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর থানা পুলিশ জানায়, পুলিশ নিহতের বাড়িতে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
What's Your Reaction?