পশ্চিমবঙ্গে নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিন বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে জরুরি চিকিৎসা ও ভারতীয় ভোটারদের যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ এপ্রিল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া, আই.এ.এস. স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। ওই পত্রে উল্লেখ করা হয়, ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত সীমান্ত পথে মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পচনশীল পণ্যবাহী ট্রাক আমদানি-রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সাধারণ পাসপোর্

পশ্চিমবঙ্গে নির্বাচন, ৩ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা তিন দিন বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে জরুরি চিকিৎসা ও ভারতীয় ভোটারদের যাতায়াত এবং পচনশীল পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ এপ্রিল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া, আই.এ.এস. স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

ওই পত্রে উল্লেখ করা হয়, ২৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত সীমান্ত পথে মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পচনশীল পণ্যবাহী ট্রাক আমদানি-রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সাধারণ পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ থাকলেও চিকিৎসাসংক্রান্ত জরুরি প্রয়োজনে বাংলাদেশি যাত্রীরা ভারতে যেতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ভোটাররা ভোট দিতে নিজ দেশে ফিরতে পারবেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচন উপলক্ষে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোলের স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এ কারণে টানা তিন দিন এ পথে কোনো পচনশীল পণ্য ছাড়া কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় এ পথে সকল পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন উপলক্ষে তিন দিন যাত্রী চলাচল সীমিত করা হয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসার (মেডিকেল ভিসা) জন্য বাংলাদেশি পাসপোর্টধারীরা যাতায়াত করতে পারবে। এছাড়া ভারতীয় যারা বাংলাদেশে অবস্থান করছে তারা ভোট দেওয়ার জন্য ভারত ফিরে যেতে পারবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টা থেকে সব ধরনের পাসপোর্টযাত্রী চলাচল করতে পারবেন।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের জন্য টানা তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম অন্যান্য দিনের ন্যায় স্বাভাবিক থাকবে। ভারত থেকে পচনশীল কোনো পণ্য এলে দ্রুত খালাস করা হবে।

মো. জামাল হোসেন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow