পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু

পশ্চিমবঙ্গে এবার সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৪ মে) এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন প্রথমবারের মতো বিভিন্ন বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার পাশাপাশি এবার তিনি ভবানীপুরেও তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখোমুখি হচ্ছেন। তার ভাষ্য- এবার সরকার গঠন করবে বিজেপি। এবারের নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেননি- এমন দাবি করে শুভেন্দু বলেন, ভবানীপুরেও একই চিত্র দেখা যাবে।  তিনি বলেন, প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম দফার ভোট গণনায় ১৪টি বুথের মধ্যে ছয়টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গতবার তারা (তৃণমূল) এইসব কেন্দ্রের ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট পেয়েছিল। তবে এবার সেটি হচ্ছে না। এবার ফাটল ধরেছে। আমি ৮টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে এগিয়ে আছি। তিনি আরও বলেন, এসব জায়গায় একটা সরকারবিরোধী মনোভাব রয়েছে। এর পাশাপাশি হিন্দুরা পদ্মের (বিজেপির প

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু

পশ্চিমবঙ্গে এবার সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৪ মে) এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন প্রথমবারের মতো বিভিন্ন বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূলের চেয়ে বিজেপি বেশ খানিকটা এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম থেকে ভোটে লড়ার পাশাপাশি এবার তিনি ভবানীপুরেও তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুখোমুখি হচ্ছেন।

তার ভাষ্য- এবার সরকার গঠন করবে বিজেপি।

এবারের নির্বাচনে মুসলিম ভোটাররা ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেননি- এমন দাবি করে শুভেন্দু বলেন, ভবানীপুরেও একই চিত্র দেখা যাবে। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম দফার ভোট গণনায় ১৪টি বুথের মধ্যে ছয়টিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। গতবার তারা (তৃণমূল) এইসব কেন্দ্রের ৯০ থেকে ৯৫ শতাংশ ভোট পেয়েছিল। তবে এবার সেটি হচ্ছে না। এবার ফাটল ধরেছে। আমি ৮টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে এগিয়ে আছি।

তিনি আরও বলেন, এসব জায়গায় একটা সরকারবিরোধী মনোভাব রয়েছে। এর পাশাপাশি হিন্দুরা পদ্মের (বিজেপির প্রতীক) পক্ষে একাট্টা হয়েছেন। এটা আমাদের জন্য একটা ভালো বার্তা। এছাড়াও মুসলিমদের সমর্থনেও বিভাজন হয়েছে, বিশেষ করে মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow