পশ্চিমারা ক্রমেই বিশ্বজুড়ে তাদের নেতৃত্ব হারাচ্ছে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নয়া বিশ্বব্যবস্থা সম্পর্কে বলেছেন, বিশ্বে বৈশ্বিক উন্নয়নের জন্য একটি আরও জটিল এবং বহুকেন্দ্রিক কাঠামো গড়ে উঠছে। পার্সটুডে জানিয়েছে, আরআইএ নভোস্তির প্রতিবেদন অনুসারে, পুতিন আরও বলেন: বৈশ্বিক উন্নয়ন মডেল তখনই টেকসই হবে যখন তা সমতার নীতির উপর ভিত্তি করে তৈরি হবে এবং সকল দেশের স্বার্থ বিবেচনা করবে। অর্থনীতি ও অর্থায়ন থেকে শুরু করে প্রযুক্তি ও জনসংখ্যা পর্যন্ত বৈশ্বিক প্রবৃদ্ধির সমস্ত উপাদান পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে পুতিন বলেন: পশ্চিমারা বিশ্বে তাদের নেতৃত্ব হারাচ্ছে এবং গ্লোবাল সাউথের কাছে জায়গা ছেড়ে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন: কোনো দেশই একা, অন্য দেশের ক্ষতি করে বা তাদের লোকসান ঘটিয়ে উন্নতি করতে পারে না। আজকের বিশ্বে, যে দেশগুলো জাতীয় সার্বভৌমত্বের গুরুত্ব বোঝে, তারা আগামীতে বড় ভূমিকা পালন করছে। রুশ প্রেসিডেন্ট আরো বলেন: বৈশ্বিক উন্নয়ন প্ল্যাটফর্ম এমন হওয়া উচিত যাতে প্রত্যেক ব্যক্তির একটি সফল ভবিষ্যত নির্ধারণের অধিকার থাকে।

পশ্চিমারা ক্রমেই বিশ্বজুড়ে তাদের নেতৃত্ব হারাচ্ছে: পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নয়া বিশ্বব্যবস্থা সম্পর্কে বলেছেন, বিশ্বে বৈশ্বিক উন্নয়নের জন্য একটি আরও জটিল এবং বহুকেন্দ্রিক কাঠামো গড়ে উঠছে।

পার্সটুডে জানিয়েছে, আরআইএ নভোস্তির প্রতিবেদন অনুসারে, পুতিন আরও বলেন: বৈশ্বিক উন্নয়ন মডেল তখনই টেকসই হবে যখন তা সমতার নীতির উপর ভিত্তি করে তৈরি হবে এবং সকল দেশের স্বার্থ বিবেচনা করবে।

অর্থনীতি ও অর্থায়ন থেকে শুরু করে প্রযুক্তি ও জনসংখ্যা পর্যন্ত বৈশ্বিক প্রবৃদ্ধির সমস্ত উপাদান পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে পুতিন বলেন: পশ্চিমারা বিশ্বে তাদের নেতৃত্ব হারাচ্ছে এবং গ্লোবাল সাউথের কাছে জায়গা ছেড়ে দিচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন: কোনো দেশই একা, অন্য দেশের ক্ষতি করে বা তাদের লোকসান ঘটিয়ে উন্নতি করতে পারে না। আজকের বিশ্বে, যে দেশগুলো জাতীয় সার্বভৌমত্বের গুরুত্ব বোঝে, তারা আগামীতে বড় ভূমিকা পালন করছে।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন: বৈশ্বিক উন্নয়ন প্ল্যাটফর্ম এমন হওয়া উচিত যাতে প্রত্যেক ব্যক্তির একটি সফল ভবিষ্যত নির্ধারণের অধিকার থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow