পাঁচ টাকায় ঈদের জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা

নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।  সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। পাঁচ টাকার নামমাত্র মূল্যে শিশুদের মাঝে এই জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও। ঈদে নতুন জামা নিতে আসা ৫ বছরের শিশু মিশুর মা রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। ঈদের দিন একটু ভালো-মন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে। বাচ্চারা ঈদ আসলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলেন, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের নতুন জামা পেয়েছি, ঈদের দিন এটা পড়বো। বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খুরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা প্রধ

পাঁচ টাকায় ঈদের জামা পেল সুবিধাবঞ্চিত শিশুরা
নারায়ণগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।  সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়। পাঁচ টাকার নামমাত্র মূল্যে শিশুদের মাঝে এই জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও। ঈদে নতুন জামা নিতে আসা ৫ বছরের শিশু মিশুর মা রহিমা বেগম বলেন, আমরা গরিব মানুষ। ঈদের দিন একটু ভালো-মন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে। বাচ্চারা ঈদ আসলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলেন, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের নতুন জামা পেয়েছি, ঈদের দিন এটা পড়বো। বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খুরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর। সেই বোধ থেকেই এ আয়োজন।  তিনি আরও বলেন, ঈদের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয়। আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে। তাই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আমরা তাদের কাছ থেকে ৫ টাকা নিয়েছি, কারণ তারা যেন মনে না করেন তাদের কেউ দান করেছে। তারা সবাই বলবে আমরা ঈদের নতুন জামা কিনেছি। তাদের কাছ থেকে নেয়া এই ৫ টাকা দিয়ে পরে তাদের চকলেট কিনে দেওয়া হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow