পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ৮০ বছরের বৃদ্ধের

পাঁচ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে পরিত্যক্ত একটি টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। আরও পড়ুন মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০ বছর বয়সী আব্দুস সাত্তার শিলপাটা ধার কাটিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ সকাল ৮টার দিকে ছোট্ট শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। লোকজন না থাকার ফাঁকে ওই বৃদ্ধ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণচেষ্টা করেন। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সটকে পড়েন। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সাত্তারের বসতবাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখতে পাওয়া যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আরও পড়ুন অভিযোগ নিতে হটলাইন চালু

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ৮০ বছরের বৃদ্ধের

পাঁচ বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৮০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে পাবনার ভাঙ্গুড়া পৌর সদরে পরিত্যক্ত একটি টিনের ঝুপড়ি ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮০ বছর বয়সী আব্দুস সাত্তার শিলপাটা ধার কাটিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আজ সকাল ৮টার দিকে ছোট্ট শিশুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। লোকজন না থাকার ফাঁকে ওই বৃদ্ধ শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে ফুসলিয়ে একটি পরিত্যক্ত টিনের ঝুপড়ি ঘরে নিয়ে যান। এরপর তাকে ধর্ষণচেষ্টা করেন।

শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সটকে পড়েন। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বৃদ্ধ আব্দুস সাত্তারের বসতবাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলতে দেখতে পাওয়া যায়। বাড়িতে কোনো লোকজন না থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, শিশুটির বক্তব্য শুনে ঘটনা সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow