পাওয়া যাচ্ছে দেওয়ান মাসুদ রহমানের উপন্যাস ‘সারথি’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক দেওয়ান মাসুদ রহমানের দ্বিতীয় উপন্যাস ‘সারথি’। বইমেলার ১৭তম দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে জ্ঞানসঙ্গী প্রকাশনের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। উপন্যাসটি সম্পর্কে দেওয়ান মাসুদ রহমান বলেন, ‘সারথি কেবল একজন নারীর নাম নয় বরং একটি প্রতীকের নাম। এখানে প্রেম মানে শুধু শরীরের সম্পর্ক নয়; বিশ্বাস, ত্যাগ, অভিমান এবং ফিরে আসার নীরব অপেক্ষার গল্প।’ তিনি বলেন, ‘মানুষের জীবনে কিছু সিদ্ধান্ত ছায়ার মতো লেগে থাকে—যা সহজে ভোলা যায় না। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রিয়ানের জীবনের সেই সিদ্ধান্ত, সহজ জীবনের খোঁজ এবং ভালোবাসার টানে জটিল বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্পই উপন্যাসের মূল সুর।’ আরও পড়ুনবইমেলায় পাওয়া যাচ্ছে স্বপন ভঞ্জের ‌‘জোনাকী সন্ধ্যা’  তিনি আরও বলেন, ‘উপন্যাসটিতে এক তরুণ আইনজীবীর দুঃসাহসী সিদ্ধান্ত, এক নারীর ত্যাগ, এক পিতার মানবিকতা এবং একটি শিশুর আগমনে বদলে যাওয়া কয়েকটি জীবনের কাহিনি ফুটে উঠেছে। আশা করি সবারই ভালো লাগবে বইটি।’ দেওয়ান মাসুদ রহমানের প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি—‘অবসরের গান’, ‘নিঃশব্দের অপূর্ণতায়’, ‘কাচপোকার টিপ’, ‘

পাওয়া যাচ্ছে দেওয়ান মাসুদ রহমানের উপন্যাস ‘সারথি’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক দেওয়ান মাসুদ রহমানের দ্বিতীয় উপন্যাস ‘সারথি’। বইমেলার ১৭তম দিনে বাংলা একাডেমি প্রাঙ্গণে জ্ঞানসঙ্গী প্রকাশনের স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

উপন্যাসটি সম্পর্কে দেওয়ান মাসুদ রহমান বলেন, ‘সারথি কেবল একজন নারীর নাম নয় বরং একটি প্রতীকের নাম। এখানে প্রেম মানে শুধু শরীরের সম্পর্ক নয়; বিশ্বাস, ত্যাগ, অভিমান এবং ফিরে আসার নীরব অপেক্ষার গল্প।’

তিনি বলেন, ‘মানুষের জীবনে কিছু সিদ্ধান্ত ছায়ার মতো লেগে থাকে—যা সহজে ভোলা যায় না। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রিয়ানের জীবনের সেই সিদ্ধান্ত, সহজ জীবনের খোঁজ এবং ভালোবাসার টানে জটিল বাস্তবতার মুখোমুখি হওয়ার গল্পই উপন্যাসের মূল সুর।’

তিনি আরও বলেন, ‘উপন্যাসটিতে এক তরুণ আইনজীবীর দুঃসাহসী সিদ্ধান্ত, এক নারীর ত্যাগ, এক পিতার মানবিকতা এবং একটি শিশুর আগমনে বদলে যাওয়া কয়েকটি জীবনের কাহিনি ফুটে উঠেছে। আশা করি সবারই ভালো লাগবে বইটি।’

দেওয়ান মাসুদ রহমানের প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি—‘অবসরের গান’, ‘নিঃশব্দের অপূর্ণতায়’, ‘কাচপোকার টিপ’, ‘অপেক্ষায় অনাদিকাল’, ‘কৃষ্ণচূড়া মোড়’, ‘তোমার নামে শহর’ এবং ‘সারথি’। তিনি সাহিত্য সাময়িকী শিল্পশিখা লিটল ম্যাগের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow