পাকিস্তানে কোরবানির ২৫ ছাগল চুরি

পাকিস্তানের করাচিতে ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা ২৫টি কোরবানির ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছাগলগুলোর মূল্য প্রায় ১৯ লাখ রুপি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মালিকপক্ষ। সোমবার (১১ মে) জিও নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, করাচির গুলিস্তান-ই-জওহর এলাকার ব্লক ৮-এ শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি খালি প্লটে ছাগলগুলো বেঁধে রাখা হয়েছিল। পুলিশ জানায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে সেখানে আসে। পরে তারা ছাগলগুলো একটি মিনি ট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যায়, সন্দেহভাজনরা রাতের অন্ধকারে ছাগলগুলো গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ছাগলগুলোর মালিক মোহাম্মদ ওসামা খান জানান, ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রাণীগুলো করাচিতে আনা হয়েছিল। চুরি হওয়া ছাগলগুলোর বাজারমূল্য ১৯ লাখ রুপির বেশি। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও ভিডিওর সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

পাকিস্তানে কোরবানির ২৫ ছাগল চুরি

পাকিস্তানের করাচিতে ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা ২৫টি কোরবানির ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছাগলগুলোর মূল্য প্রায় ১৯ লাখ রুপি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও মালিকপক্ষ।

সোমবার (১১ মে) জিও নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, করাচির গুলিস্তান-ই-জওহর এলাকার ব্লক ৮-এ শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি খালি প্লটে ছাগলগুলো বেঁধে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে সেখানে আসে। পরে তারা ছাগলগুলো একটি মিনি ট্রাকে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। সেখানে দেখা যায়, সন্দেহভাজনরা রাতের অন্ধকারে ছাগলগুলো গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।

ছাগলগুলোর মালিক মোহাম্মদ ওসামা খান জানান, ঈদ উপলক্ষে বিক্রির জন্য প্রাণীগুলো করাচিতে আনা হয়েছিল। চুরি হওয়া ছাগলগুলোর বাজারমূল্য ১৯ লাখ রুপির বেশি।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও ভিডিওর সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow