পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। শুক্রবার জুমার নামাজের সময় দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা মসজিদে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রেসকিউ কর্মকর্তা মোহাম্মদ আমির জানান, আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের কারণ ও প্রকৃতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও ইসলামাবাদে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সে সময় জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হন। সাম্প্রতিক এ বিস্ফোরণে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow