পানি ছাড়া আলু সেদ্ধ করার উপায়

  রোজার মাসে ইফতারের টেবিলে আলুর চপ না হলে যেন জমেই না। আলু দিয়ে চপ, পাকোড়া, কাটলেট, টিকিয়া-কত কী বানানো হয়! তবে এত আয়োজনের মাঝে সবচেয়ে সময়সাপেক্ষ কাজ হলো আলু সেদ্ধ করা। সাধারণত আমরা প্রেশার কুকারে পানি দিয়ে আলু সেদ্ধ করি। কিন্তু জানেন কি, পানি ছাড়াও আলু একদম নরম করে সেদ্ধ করা যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আলু সেদ্ধ করবেন- যেভাবে করবেনপ্রথমে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর আলুর উপর পরিমাণমতো লবণ ছড়িয়ে দিন। ভালো করে হাত দিয়ে লবণ মাখিয়ে নিন, যেন প্রতিটি আলুতে লবণ লাগে। এবার প্রেশার কুকারে আলুগুলো দিন। কোনো পানি দেবেন না। ঢাকনা ভালো করে লাগিয়ে মাঝারি আঁচে চুলায় বসান। একটি হুইসেল উঠলেই গ্যাস বন্ধ করে দিন। এরপর কুকারটি চুলাতেই রেখে দিন, যেন ভেতরের চাপ নিজে থেকেই বেরিয়ে যায়। চাপ পুরোপুরি নেমে গেলে ঢাকনা খুলে আলু টিপে দেখুন নরম ও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। পানি ছাড়া যেভাবে আলু সেদ্ধ হয়লবণ মাখানোর ফলে আলু থেকে স্বাভাবিকভাবেই পানি বের হয়। সেই পানিতেই ভাপের মাধ্যমে আলু সেদ্ধ হয়ে যায়। ফলে বাড়তি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এই পদ্ধতি কেন ভালোপানি ছাড়া আলু সেদ্ধ করলে সময় তুলনামূলক কম লাগ

পানি ছাড়া আলু সেদ্ধ করার উপায়

 

রোজার মাসে ইফতারের টেবিলে আলুর চপ না হলে যেন জমেই না। আলু দিয়ে চপ, পাকোড়া, কাটলেট, টিকিয়া-কত কী বানানো হয়! তবে এত আয়োজনের মাঝে সবচেয়ে সময়সাপেক্ষ কাজ হলো আলু সেদ্ধ করা। সাধারণত আমরা প্রেশার কুকারে পানি দিয়ে আলু সেদ্ধ করি।

কিন্তু জানেন কি, পানি ছাড়াও আলু একদম নরম করে সেদ্ধ করা যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে আলু সেদ্ধ করবেন-

cdy

যেভাবে করবেন
প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর আলুর উপর পরিমাণমতো লবণ ছড়িয়ে দিন। ভালো করে হাত দিয়ে লবণ মাখিয়ে নিন, যেন প্রতিটি আলুতে লবণ লাগে।

এবার প্রেশার কুকারে আলুগুলো দিন। কোনো পানি দেবেন না। ঢাকনা ভালো করে লাগিয়ে মাঝারি আঁচে চুলায় বসান।

একটি হুইসেল উঠলেই গ্যাস বন্ধ করে দিন। এরপর কুকারটি চুলাতেই রেখে দিন, যেন ভেতরের চাপ নিজে থেকেই বেরিয়ে যায়। চাপ পুরোপুরি নেমে গেলে ঢাকনা খুলে আলু টিপে দেখুন নরম ও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।

tyu

পানি ছাড়া যেভাবে আলু সেদ্ধ হয়
লবণ মাখানোর ফলে আলু থেকে স্বাভাবিকভাবেই পানি বের হয়। সেই পানিতেই ভাপের মাধ্যমে আলু সেদ্ধ হয়ে যায়। ফলে বাড়তি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না।

এই পদ্ধতি কেন ভালো
পানি ছাড়া আলু সেদ্ধ করলে সময় তুলনামূলক কম লাগে। আলু নিজের ভাপেই দ্রুত নরম হয়ে যায়, ফলে ইফতারের প্রস্তুতিও তাড়াতাড়ি হয়। এতে আলাদা করে পানি গরম করার দরকার পড়ে না বলে গ্যাসও কম খরচ হয়। সবচেয়ে বড় কথা, বাড়তি পানিতে সেদ্ধ না হওয়ায় আলুর স্বাদ অক্ষুণ্ণ থাকে এবং পুষ্টিগুণও নষ্ট হয় না। আলু ভেজা বা পানসে হয়ে যায় না, ফলে চপ বা কাটলেট বানানোর সময় মিশ্রণটি থাকে পারফেক্ট ও ঝরঝরে।

ghy

গুরুত্বপূর্ণ টিপস
আলু কাটার সময় খেয়াল রাখবেন, টুকরোগুলো যেন সমান মাপের হয়। অসমান হলে ছোট টুকরোগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে, কিন্তু বড় টুকরোগুলো আধকাঁচা থেকে যেতে পারে। প্রেশার কুকার খোলার আগে অবশ্যই নিশ্চিত হোন যে ভেতরের চাপ পুরোপুরি নেমে গেছে। তাড়াহুড়া করে ঢাকনা খুলতে গেলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।

সূত্র: নিউজ এইটটিন ও অন্যান্য

আরও পড়ুন:
বেগুনি, পেঁয়াজুর অতিরিক্ত তেল ঝরাবেন যেভাবে 
বেসন থেকে পোকা দূর করার উপায় 

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow