পানি সংকটের ঘোষণা দিলো নেদারল্যান্ডস, লেভেল-২ সতর্কতা জারি
জলবায়ু পরিবর্তনের ফলে টানা কয়েক সপ্তাহের তীব্র খরার পর নেদারল্যান্ডসে পানি সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে পানি সংকটের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। এ পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ জাতীয় খরা মোকাবিলা সতর্কতার মাত্রা বাড়িয়েছে বলে জানিয়েছে ডাচ সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস (NOS)। নেদারল্যান্ডসের জাতীয় পানি বণ্টন সমন্বয় কমিটির সুপারিশে খরা সতর্কতার মাত্রা লেভেল-২ এ উন্নীত করেছে দেশটির অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পাশাপাশি আগামী কয়েক সপ্তাহও পানির সংকট অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে তথ্য মতে, নতুন ব্যবস্থার আওতায় বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা ও খরা-সংবেদনশীল বাঁধের সুরক্ষাকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পানীয় জলের সরবরাহ এবং জ্বালানি উৎপাদনকে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেদনে আরও জানানো হয়, নেদারল্যান্ডসে প্রবাহিত নদীগুলোর পানি লোবিথ এলাকায় ১৯৭৬ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন পরিস্থিতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের প্রয়োজন হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আঞ্চলিক কর্তৃপক্ষ। এরই মধ্যে লিমবার্গ প্রদেশে কৃষিজমিতে সেচসহ বিভিন্ন
জলবায়ু পরিবর্তনের ফলে টানা কয়েক সপ্তাহের তীব্র খরার পর নেদারল্যান্ডসে পানি সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে পানি সংকটের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। এ পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ জাতীয় খরা মোকাবিলা সতর্কতার মাত্রা বাড়িয়েছে বলে জানিয়েছে ডাচ সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস (NOS)।
নেদারল্যান্ডসের জাতীয় পানি বণ্টন সমন্বয় কমিটির সুপারিশে খরা সতর্কতার মাত্রা লেভেল-২ এ উন্নীত করেছে দেশটির অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। পাশাপাশি আগামী কয়েক সপ্তাহও পানির সংকট অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেদনে তথ্য মতে, নতুন ব্যবস্থার আওতায় বন্যা প্রতিরক্ষা ব্যবস্থা ও খরা-সংবেদনশীল বাঁধের সুরক্ষাকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পানীয় জলের সরবরাহ এবং জ্বালানি উৎপাদনকে গুরুত্ব দেওয়া হবে।
প্রতিবেদনে আরও জানানো হয়, নেদারল্যান্ডসে প্রবাহিত নদীগুলোর পানি লোবিথ এলাকায় ১৯৭৬ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এমন পরিস্থিতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপের প্রয়োজন হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আঞ্চলিক কর্তৃপক্ষ। এরই মধ্যে লিমবার্গ প্রদেশে কৃষিজমিতে সেচসহ বিভিন্ন কাজে ভূপৃষ্ঠের পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্বাহী সংস্থা রাইক্সওয়াটারস্টাট (Rijkswaterstaat) জানিয়েছে, বর্তমানে পানীয় জলের সরবরাহে কোনো ঝুঁকি নেই। তবে শুষ্ক মৌসুমে সবাইকে দায়িত্বশীলভাবে পানি ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
জাতীয় পানি বণ্টন সমন্বয় কমিটি জানিয়েছে, এবারের পানির সংকট স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তীব্র। জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক দশকে খরার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তারা সতর্ক করেছে।
এর আগে সর্বশেষ ২০২২ সালের আগস্টে নেদারল্যান্ডস খরা সতর্কতা লেভেল-২ জারি করেছিল। আর সর্বোচ্চ লেভেল-৩ সতর্কতা সর্বশেষ ঘোষণা করা হয়েছিল ২০০৩ সালে।
কেএম
What's Your Reaction?