পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে।  নিহতরা হলো— নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, মৃত দুজন চাচা-ভাতিজা। তারা সাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে পাশের স্কুল মাঠে খেলতে যায়। খেলা শেষে দুজন পুকুরে গোসলে নামে। গোসলের সময় সম্ভবত সাত বছরের ফয়সাল পানিতে ডুবে যায়। ফয়সালকে উদ্ধার করতে পানিতে নামে ১২ বছরের আব্দুর রহমান। সেখানে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে দুজনই পানিতে ডুবে মা

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো— নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে বিদ্যালয়ের পাশের পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, মৃত দুজন চাচা-ভাতিজা। তারা সাইকেল নিয়ে সকালে বাড়ি থেকে পাশের স্কুল মাঠে খেলতে যায়। খেলা শেষে দুজন পুকুরে গোসলে নামে। গোসলের সময় সম্ভবত সাত বছরের ফয়সাল পানিতে ডুবে যায়। ফয়সালকে উদ্ধার করতে পানিতে নামে ১২ বছরের আব্দুর রহমান। সেখানে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে দুজনই পানিতে ডুবে মারা যায়। 

দেলদুয়ার থানার (ওসি) সাখাওয়াত হোসেন জানান, পুকুরে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow