পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাঁতকুড়া পূর্বপাড়ার আব্দুল জলিলের কন্যা টুনি মনি (৬) ও ফারুক মিয়ার কন্যা মোমেনা খাতুন (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তাঁতকুড়া গ্রামে ট্রাক্টর দিয়ে আমন ধানের জমি চাষ হচ্ছিল। এ সময় শিশুদের সঙ্গে খেলা করতে টুনি মনি ও মোমেনা খাতুন সেখানে যায়। খেলতে গিয়ে দুজনের শরীরে কাদাপানি মেখে যায়। পরে পাশের একটি পুকুরে শরীর পরিষ্কার করতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যায়। সন্ধ্যায় পুকুরের পানিতে মোমেনা খাতুনের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন জাল ফেলে টুনি মনির মরদেজহ উদ্ধার করে। গৌরীপুর মানব কল্যাণ যুব ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন মন্ডল জানান, মোমেনা খাতুন পুকুরের পানিতে সন্ধ্যা ভেসে উঠে। পরে পুকুরে জাল ফেলে টেনে টুনি মনির লাশ উদ্ধার করা হয়। দুপুর থেকেই ওরা নিখোঁজ ছিল। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ন

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাঁতকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তাঁতকুড়া পূর্বপাড়ার আব্দুল জলিলের কন্যা টুনি মনি (৬) ও ফারুক মিয়ার কন্যা মোমেনা খাতুন (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তাঁতকুড়া গ্রামে ট্রাক্টর দিয়ে আমন ধানের জমি চাষ হচ্ছিল। এ সময় শিশুদের সঙ্গে খেলা করতে টুনি মনি ও মোমেনা খাতুন সেখানে যায়। খেলতে গিয়ে দুজনের শরীরে কাদাপানি মেখে যায়। পরে পাশের একটি পুকুরে শরীর পরিষ্কার করতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যায়। সন্ধ্যায় পুকুরের পানিতে মোমেনা খাতুনের মরদেহ পানিতে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন জাল ফেলে টুনি মনির মরদেজহ উদ্ধার করে। গৌরীপুর মানব কল্যাণ যুব ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমিন মন্ডল জানান, মোমেনা খাতুন পুকুরের পানিতে সন্ধ্যা ভেসে উঠে। পরে পুকুরে জাল ফেলে টেনে টুনি মনির লাশ উদ্ধার করা হয়। দুপুর থেকেই ওরা নিখোঁজ ছিল। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow