পারকি সৈকতে পর্যটকের ঢল

ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো সৈকত এলাকা। সমুদ্রের ঢেউ, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল, দূরে ভাসমান জাহাজ- সব মিলিয়ে পারকি সৈকত এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে অনেকে নেমেছেন সমুদ্রের পানিতে, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন আনন্দঘন মুহূর্ত। সৈকত ঘুরে দেখা গেছে, কেউ সাঁতার কাটছেন, কেউ ঘোড়ায় চড়ছেন, আবার কেউ বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন। শিশুদের দোলনায় দোল খাওয়া আর বালুচরে খেলাধুলায় জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। পারকি সৈকত ছাড়াও আনোয়ারায় রয়েছে শাহ মোহছেন আউলিয়ার মাজার, বঙ্গবন্ধু টানেল ও সংযোগ সড়ক, ফুলতলী বিচ, বটতলী মেন্না গার্ডেন এবং কোরিয়ান ইপিজেডসহ একাধিক দর্শনীয় স্থান, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে। চট্টগ্রাম নগরীর খুলশী থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম জানান, ‘উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মাত্র ৪৫ মিনিটেই সৈকতে পৌঁছানো সম্ভব হয়েছে। একই সঙ্গে টানেল ও আশপাশের বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন তারা।’

পারকি সৈকতে পর্যটকের ঢল
ঈদের দীর্ঘ ছুটিকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো সৈকত এলাকা। সমুদ্রের ঢেউ, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল, দূরে ভাসমান জাহাজ- সব মিলিয়ে পারকি সৈকত এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেতে অনেকে নেমেছেন সমুদ্রের পানিতে, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন আনন্দঘন মুহূর্ত। সৈকত ঘুরে দেখা গেছে, কেউ সাঁতার কাটছেন, কেউ ঘোড়ায় চড়ছেন, আবার কেউ বিচ বাইকে ঘুরে বেড়াচ্ছেন। শিশুদের দোলনায় দোল খাওয়া আর বালুচরে খেলাধুলায় জমে উঠেছে উৎসবমুখর পরিবেশ। পারকি সৈকত ছাড়াও আনোয়ারায় রয়েছে শাহ মোহছেন আউলিয়ার মাজার, বঙ্গবন্ধু টানেল ও সংযোগ সড়ক, ফুলতলী বিচ, বটতলী মেন্না গার্ডেন এবং কোরিয়ান ইপিজেডসহ একাধিক দর্শনীয় স্থান, যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়েছে। চট্টগ্রাম নগরীর খুলশী থেকে আসা পর্যটক সাইফুল ইসলাম জানান, ‘উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মাত্র ৪৫ মিনিটেই সৈকতে পৌঁছানো সম্ভব হয়েছে। একই সঙ্গে টানেল ও আশপাশের বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন তারা।’ তবে কিছুটা অসন্তোষও রয়েছে। রাউজান থেকে আসা পর্যটক শামীমা আক্তার অভিযোগ করে বলেন, ‘বালুচরে মোটরসাইকেলের অবাধ চলাচল শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’ আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, ‘পারকি সৈকতের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ ও টহল জোরদার করা হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow