পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সতর্ক করে বলেছে, দেশটির পারমাণবিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধের আরও বিস্তার হিসেবে বিবেচিত হবে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার। বুধবার (২২ জুলাই) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর এই অপারেশনাল সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন বাহিনী যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরান সেটিকে যুদ্ধের নতুন পর্যায় হিসেবে দেখবে। এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তু হবে। এই সতর্কবার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। মঙ্গলবার হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে।

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সতর্ক করে বলেছে, দেশটির পারমাণবিক বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধের আরও বিস্তার হিসেবে বিবেচিত হবে। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার।

বুধবার (২২ জুলাই) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর এই অপারেশনাল সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক ও সংবেদনশীল স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগ্রাসী ও সন্ত্রাসী মার্কিন বাহিনী যদি এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরান সেটিকে যুদ্ধের নতুন পর্যায় হিসেবে দেখবে।

এতে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং সমর্থকদের সব ধরনের স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী হামলার লক্ষ্যবস্তু হবে।

এই সতর্কবার্তা এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। মঙ্গলবার হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow