পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কলমাকান্দার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  পরিদর্শনকালে তিনি খারনৈ ইউনিয়নের গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ক্ষতিগ্রস্ত সড়ক ও জনপদের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাহাড়ি ঢলের তীব্র স্রোতে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচের মাটি সরে গিয়ে ভবনের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়ে যাতায়াতের সড়কও ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন কাঁচা ও পাকা সড়ক পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বন্ধ না হয়, সে জন্য আপাতত স্থ

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কলমাকান্দার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। 

পরিদর্শনকালে তিনি খারনৈ ইউনিয়নের গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ক্ষতিগ্রস্ত সড়ক ও জনপদের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

পাহাড়ি ঢলের তীব্র স্রোতে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচের মাটি সরে গিয়ে ভবনের একাংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়ে যাতায়াতের সড়কও ক্ষতিগ্রস্ত হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া উপজেলার বিভিন্ন কাঁচা ও পাকা সড়ক পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বন্ধ না হয়, সে জন্য আপাতত স্থানীয় একজনের বৈঠকখানায় অস্থায়ীভাবে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের জন্য নিরাপদ স্থানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান স্থানে ভবন সংস্কার করলেও ভবিষ্যতে আবারও পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যায় ক্ষতির আশঙ্কা থাকবে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে উপযুক্ত জায়গা নির্বাচন করে নতুন স্থানে বিদ্যালয় নির্মাণের বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতি প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, এলজিইডির প্রকৌশলীরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করেছেন। জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে। পাশাপাশি ভবিষ্যতে পাহাড়ি ঢল ও বন্যার ক্ষতি কমাতে এ অঞ্চলে সাবমার্সিবল সড়ক নির্মাণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

পরিদর্শনকালে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজম, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow