পায়ের উপর পা তুলে বসলে কী হয়, জানালেন চিকিৎসক
অফিসে কাজ করার সময়, আড্ডায় কিংবা বাসে যাতায়াতের পথে আমরা অনেকেই পায়ের উপর পা তুলে বসতে স্বাচ্ছন্দ্যবোধ করি। অনেক সময় পা ঝিনঝিন করলেও এই ভঙ্গিটি আমাদের কাছে আরামদায়ক মনে হয়। তবে দীর্ঘ সময় এভাবে বসার অভ্যাস শরীরের ওপর কেমন প্রভাব ফেলে, তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও দ্বিধা রয়েছে।
চিকিৎসকদের মতে, এই অভ্যাস নিয়ে প্রচলিত অনেক ধারণা থাকলেও এর কিছু সুনির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকি ও বৈজ্ঞানিক তথ্য রয়েছে- যা আমাদের জানা প্রয়োজন।
রক্তচাপের ওপর প্রভাব
চিকিৎসকের কাছে রক্তচাপ পরীক্ষা করার সময় সাধারণত দুই পা মাটিতে সমান্তরালভাবে রাখতে বলা হয়। এর কারণ হলো, পায়ের উপর পা তুলে বসলে রক্তচাপে সাময়িক বৃদ্ধি ঘটতে পারে।
গবেষণায় দেখা গেছে, হাঁটুর উপর পা তুলে বসলে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, তবে গোড়ালির কাছে পা আড়াআড়ি রাখলে এমনটি হয় না। যদিও এটি একটি সাময়িক বৃদ্ধি এবং কোনো জরুরি চিকিৎসা পরিস্থিতির সৃষ্টি করে না, তবুও যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের দীর্ঘ সময় এভাবে বসে থাকা এড়িয়ে চলা উচিত।
গর্ভাবস্থায় সতর্কতা
গর্ভাবস্থায় শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র পরিবর্তিত হয় এবং মায়েরা আরা

গর্ভাবস্থায় শরীরের মাধ্যাকর্ষণ কেন্দ্র পরিবর্তিত হয় এবং মায়েরা আরামদায়ক ভঙ্গিতে বসতে চেষ্টা করেন। চিকিৎসকদের মতে, পায়ের উপর পা তুলে বসলে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হয় না। তবে এই ভঙ্গিতে বসলে হবু মায়ের গোড়ালি ফুলে যাওয়া বা পায়ে টান লাগার মতো সমস্যা হতে পারে। এমন পরিস্থিতিতে আরাম পেতে দুই পা মাটিতে রাখা বা কোনো টুলের ওপর পা তুলে রাখা ভালো।
ভ্যারিকোজ ভেইন কি এই কারণে হয়?
অনেকের ধারণা, পায়ের ওপর পা তুলে বসলে ভ্যারিকোজ ভেইন (শিরা ফুলে যাওয়া) হতে পারে। তবে চিকিৎসকরা একে একটি ‘মিথ’ বা ভুল ধারণা হিসেবে অভিহিত করেছেন। শিরার কপাটিকা বা ভালভ দুর্বল হয়ে গেলে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং শিরা ফুলে ওঠে, যাকে ভ্যারিকোজ ভেইন বলে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা এই ঝুঁকির কারণ হতে পারে, কিন্তু শুধু পা আড়াআড়ি করে রাখলে এই সমস্যা হয়; এমন কোনো প্রমাণ নেই।
মেরুদণ্ড ও অঙ্গভঙ্গির ঝুঁকি
পায়ের উপর পা তুলে বসার সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়ে আমাদের শরীরের সঠিক ভঙ্গির ওপর। দীর্ঘক্ষণ এক পায়ের ওপর অন্য পা তুলে রাখলে পেলভিস বা শ্রোণিচক্র ঘুরে যেতে পারে বা একদিকে হেলে থাকতে পারে। এর ফলে পিঠের নিচের অংশে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং দীর্ঘমেয়াদে মেরুদণ্ডের হাড়ের বিন্যাস ক্ষতিগ্রস্ত হতে পারে। ভুল ভঙ্গির কারণে পেশিগুলোকে অতিরিক্ত কাজ করতে হয়, যা শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও জড়তা সৃষ্টি করে।
চিকিৎসকদের পরামর্শ
চিকিৎসকদের মতে, মাঝেমধ্যে পায়ের উপর পা তুলে বসলে কোনো বড় ধরনের বিপদ হওয়ার ভয় নেই। তবে সুস্থ থাকতে দীর্ঘ সময় একই ভঙ্গিতে বসে থাকা এড়িয়ে চলা উচিত। শরীর সুস্থ রাখতে মাঝেমধ্যেই বসার ভঙ্গি পরিবর্তন করা এবং পা সোজা করে বসার অভ্যাস করা প্রয়োজন।
তথ্যসূত্র: হেলথ লাইন