পিএসসিতে ৪ সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।‌ মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুরকে সদস্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আরও পড়ুন গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব  এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সদস্যপদে বহাল থাকবেন। আরএমএম/এএমএ

পিএসসিতে ৪ সদস্য নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।‌ মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুরকে সদস্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সদস্যপদে বহাল থাকবেন।

আরএমএম/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow