পিরোজপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
পিরোজপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলায় তন্ময় মিস্ত্রি নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রী। গণিত প্রাইভেট পড়তে মাস্টারকে ঠিক করার জন্য ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে যাওয়ার পথে আসামি তন্ময় মিস্ত্রীর বাড়ির পাশে পৌঁছলে কথা বলার ছলে কাছাকাছি আসে এবং মুখ চেপে ধরে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি গোপন রাখতে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়। পরে ঘটনা জানাজানি হলে ভাণ্ডারিয়া থানায় মামলা করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শওকত হোসেন। মো. তরিকুল ইসলাম/এএইচ/জেআইএম
পিরোজপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলায় তন্ময় মিস্ত্রি নামের এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রির ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রী। গণিত প্রাইভেট পড়তে মাস্টারকে ঠিক করার জন্য ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে যাওয়ার পথে আসামি তন্ময় মিস্ত্রীর বাড়ির পাশে পৌঁছলে কথা বলার ছলে কাছাকাছি আসে এবং মুখ চেপে ধরে পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি গোপন রাখতে ভুক্তভোগীকে ভয়ভীতি দেখানো হয়। পরে ঘটনা জানাজানি হলে ভাণ্ডারিয়া থানায় মামলা করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. শওকত হোসেন।
মো. তরিকুল ইসলাম/এএইচ/জেআইএম
What's Your Reaction?