পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, মাঝিনা গ্রামের এনামুল হকের দুই ছেলে হোসেন আলী (১২) ও রহমত আলী (৯)। তারা দুজনেই স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্কুল থেকে ফিরে দুই ভাই তাদের সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অন্য শিশুদের অগোচরে দুই ভাই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় দুই ভাইকে উদ্ধার করা হয়। পরে দ্রুত জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই সন্তানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁতার না জানার কারণেই গভীর পানিতে তলিয়ে এ দুর

পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাঝিনা গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, মাঝিনা গ্রামের এনামুল হকের দুই ছেলে হোসেন আলী (১২) ও রহমত আলী (৯)। তারা দুজনেই স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্কুল থেকে ফিরে দুই ভাই তাদের সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অন্য শিশুদের অগোচরে দুই ভাই পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় দুই ভাইকে উদ্ধার করা হয়। পরে দ্রুত জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই পরিবারের দুই সন্তানের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাঁতার না জানার কারণেই গভীর পানিতে তলিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow