পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া মাদ্রাসা ছাত্রীর নাম জান্নাতুল আলিফা(৮)। সে ওই এলাকার কাতার প্রবাসী মো. আরিফের একমাত্র মেয়ে এবং মাইজবিলা রহমানিয়া দাখিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। এলাকাবাসীরা কালবেলাকে জানান, বিকেল ৩টার দিকে আলিফা বাড়ি থেকে ৩০০ গজ দূরের মাদ্রাসায় গিয়েছিল। সাঁতার না জানায় মাদ্রাসার পুকুর ঘাট থেকে পানিতে পড়ে হয়ত সে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল ফাহিম কালবেলাকে বলেন, বিকেল ৫টার দিকে জান্নাতুল আলিফা নামে একজনকে হাসপাতালে আনেন তার পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছে আলিফার মা। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসার পুকুরের পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

মারা যাওয়া মাদ্রাসা ছাত্রীর নাম জান্নাতুল আলিফা(৮)। সে ওই এলাকার কাতার প্রবাসী মো. আরিফের একমাত্র মেয়ে এবং মাইজবিলা রহমানিয়া দাখিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী।

এলাকাবাসীরা কালবেলাকে জানান, বিকেল ৩টার দিকে আলিফা বাড়ি থেকে ৩০০ গজ দূরের মাদ্রাসায় গিয়েছিল। সাঁতার না জানায় মাদ্রাসার পুকুর ঘাট থেকে পানিতে পড়ে হয়ত সে ডুবে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল ফাহিম কালবেলাকে বলেন, বিকেল ৫টার দিকে জান্নাতুল আলিফা নামে একজনকে হাসপাতালে আনেন তার পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

একমাত্র কন্যা সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছে আলিফার মা। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow