বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন মৌনী রায়

বৈবাহিক জীবনের চার বছর যেন স্বপ্নের মতোই কাটছিল অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সূর্য নাম্বিয়ারর। তবে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন জল্পনা। বিয়ের আগে দীর্ঘদিন সম্পর্ক গোপন রেখেছিলেন মৌনী রায়। পরে বিয়ের ঠিক আগের দিন সূর্য নাম্বিয়ারের সঙ্গে ছবি শেয়ার করে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। বিয়ের পরও নিয়মিত দম্পতি হিসেবে একসঙ্গে ছবি পোস্ট করতেন তারা। তাই হঠাৎ করে একে অপরকে আনফলো করার ঘটনায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন। কোথাও দাবি করা হয়, আর্থিক বিষয়ে মতবিরোধের কারণে দূরত্ব তৈরি হয়েছে। আবার কিছু সূত্রের দাবি, তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেও সম্পর্কের অবনতি ঘটতে পারে। যদিও এসব দাবির কোনোই আনুষ্ঠানিক ভিত্তি নেই। চলমান গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে কোনো মনগড়া খবর লিখবেন না। আমাদের কিছুটা সময় দিন, ব্যক্তিগত সময় দিন।’ তবে এই পোস্টেও তিনি সরাস

বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন মৌনী রায়

বৈবাহিক জীবনের চার বছর যেন স্বপ্নের মতোই কাটছিল অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সূর্য নাম্বিয়ারর। তবে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন জল্পনা।

বিয়ের আগে দীর্ঘদিন সম্পর্ক গোপন রেখেছিলেন মৌনী রায়। পরে বিয়ের ঠিক আগের দিন সূর্য নাম্বিয়ারের সঙ্গে ছবি শেয়ার করে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। বিয়ের পরও নিয়মিত দম্পতি হিসেবে একসঙ্গে ছবি পোস্ট করতেন তারা। তাই হঠাৎ করে একে অপরকে আনফলো করার ঘটনায় নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সোশ্যাল মিডিয়ায় আনফলো করার খবর ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন। কোথাও দাবি করা হয়, আর্থিক বিষয়ে মতবিরোধের কারণে দূরত্ব তৈরি হয়েছে। আবার কিছু সূত্রের দাবি, তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেও সম্পর্কের অবনতি ঘটতে পারে। যদিও এসব দাবির কোনোই আনুষ্ঠানিক ভিত্তি নেই।

চলমান গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মৌনী রায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে কোনো মনগড়া খবর লিখবেন না। আমাদের কিছুটা সময় দিন, ব্যক্তিগত সময় দিন।’

তবে এই পোস্টেও তিনি সরাসরি বিচ্ছেদ বা সম্পর্কের অবস্থান নিয়ে কিছু স্পষ্ট করেননি। বরং বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চান না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্যদিকে, পোস্টে মৌনী তার দিদির সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন এবং জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতেই তার পরিবার তার পাশে রয়েছে।

আরও পড়ুন:
কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার ঝলক 
নোরার নতুন ভিডিও ঘিরে সমালোচনার ঝড় 

সব মিলিয়ে আনফলো করার ঘটনাকে ঘিরে তৈরি হওয়া জল্পনা আরও ঘনীভূত হলেও, মৌনীর বার্তা অনুযায়ী বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ্যে আসেনি।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow