পুকুরে ভাসছিল মরদেহ
চট্টগ্রাম নগরীর দামপাড়া মসজিদ গলি এলাকার পুকুর থেকে মো. ইউসুফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মো. ইউসুফ (৫২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভাদুড়ি ইউনিয়ন মান্দারপুর সাকির পাড়ার শাহাজান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দামপাড়া মসজিদের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মো. ইউসুফ দীর্ঘদিনের মাদকাসক্ত ও ওই এলাকায় ভ্যানগাড়ি চালাতেন। চট্টগ্রামে তার কোনো স্থায়ী বাসস্থান না থাকায় ওই এলাকায় ভবঘুরে হিসেবে থাকতেন এবং ওই মসজিদের পুকুরে গোসল করতেন। সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ কালবেলাকে বলেন, মৃত ব্যক্তির ছোট ভাইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
চট্টগ্রাম নগরীর দামপাড়া মসজিদ গলি এলাকার পুকুর থেকে মো. ইউসুফ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মো. ইউসুফ (৫২) ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভাদুড়ি ইউনিয়ন মান্দারপুর সাকির পাড়ার শাহাজান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন দামপাড়া মসজিদের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মো. ইউসুফ দীর্ঘদিনের মাদকাসক্ত ও ওই এলাকায় ভ্যানগাড়ি চালাতেন। চট্টগ্রামে তার কোনো স্থায়ী বাসস্থান না থাকায় ওই এলাকায় ভবঘুরে হিসেবে থাকতেন এবং ওই মসজিদের পুকুরে গোসল করতেন।
সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ কালবেলাকে বলেন, মৃত ব্যক্তির ছোট ভাইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
What's Your Reaction?