পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। স্থানীয়রা জানান, সকালে তারা একটি পুকুরে মাছ ধরার জন্য সেচযন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে তারা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জালালকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় মিঠু নামের একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমিরুল হক/এসআর/জেআইএম

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কটুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে তারা একটি পুকুরে মাছ ধরার জন্য সেচযন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এসময় পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়ে তারা তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জালালকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় মিঠু নামের একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমিরুল হক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow