পুরো ইরাক অন্ধকারে, নাগরিকদের দ্রুত সরে যেতে বললো আমেরিকা

ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থার মধ্যেই মার্কিনিদের দ্রত ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। খবর বিবিসির। বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, ইরাকের সবগুলো প্রদেশে পাওয়ার গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্ল্যাকআউট ঠিক কী কারণে হয়েছে তা সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, এই ব্ল্যাকআউটের মধ্যেই বাগদাদের মার্কিন দূতাবাস ‘যত দ্রুত ও নিরাপদে সম্ভব’ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে। সবাইকে অনুকূল পরিবেশ তৈরির আগ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এএমএ

পুরো ইরাক অন্ধকারে, নাগরিকদের দ্রুত সরে যেতে বললো আমেরিকা

ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থার মধ্যেই মার্কিনিদের দ্রত ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। খবর বিবিসির।

বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, ইরাকের সবগুলো প্রদেশে পাওয়ার গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ব্ল্যাকআউট ঠিক কী কারণে হয়েছে তা সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, এই ব্ল্যাকআউটের মধ্যেই বাগদাদের মার্কিন দূতাবাস ‘যত দ্রুত ও নিরাপদে সম্ভব’ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরাক ছাড়ার পরামর্শ দিয়েছে। সবাইকে অনুকূল পরিবেশ তৈরির আগ পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow