পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে অস্ত্র ছিনতাই
নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সরকারি শর্টগান ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত অস্ত্র উদ্ধারসহ সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডে এ হামলার ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে শর্টগানটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানা পুলিশ পরিদর্শক গোলাম মোক্তার আশরাফ উদ্দিন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয় ২টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লিমা-৪ টহল ডিউটিতে ছিলেন। এসময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে আগে থেকেই ওত পেতে থাকা ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল ফয়সাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার ডান হা
নারায়ণগঞ্জে দুই পুলিশ সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সরকারি শর্টগান ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত অস্ত্র উদ্ধারসহ সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ী এলাকার হাবিব নগর রোডে এ হামলার ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে শর্টগানটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানা পুলিশ পরিদর্শক গোলাম মোক্তার আশরাফ উদ্দিন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয় ২টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লিমা-৪ টহল ডিউটিতে ছিলেন। এসময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে আগে থেকেই ওত পেতে থাকা ১৪-১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় কনস্টেবল ফয়সাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে তার ডান হাতের দুটি আঙুল ঝুলে যায় যায় এবং পেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এছাড়া এএসআই সোহেল রানাকেও হাঁটুর নিচে কুপিয়ে আহত করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।
খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
পরে অভিযান চালিয়ে শুক্রবার ভোর সোয় ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই একটি বেল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিনতাইকৃত শর্টগানটি উদ্ধার করা হয়েছে।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, রাতে পুলিশের নিয়মিত টহল চলাকালে ছিনতাইকারীরা হামলা চালিয়ে অস্ত্রটি নিয়ে যায়। তবে পরে ঘটনাস্থলেই অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে যায়। আমরা সেটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এতে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?