পুলিশের সাঁড়াশি অভিযানে মুক্তিপণ ছাড়াই অপহৃত ৩ শ্রমিক উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অপহৃত তিন রাবার শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানের মুখে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই অপহৃতদের ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সশস্ত্র দুর্বৃত্তরা।
বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ উদ্ধার অভিযান সফল হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার আলীক্ষ্যং ২৮০নং মৌজার অন্তর্গত বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে তিন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। অপহৃত শ্রমিকরা বাইশারী ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুল করিম বান্টুর মালিকানাধীন বাগানে কর্মরত ছিলেন।
অপহরণের খবর পাওয়া মাত্রই নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকায় সাঁড়াশি তল্লাশি চালায় পুলিশ। অভিযানের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অপহরণকারীরা টিকতে না পেরে কক্সবাজারের রামু উপজেলার দুর্গম বদ্যপাড়া এলাকার গহিন পাহাড়ে অপহৃতদ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অপহৃত তিন রাবার শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো অভিযানের মুখে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই অপহৃতদের ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সশস্ত্র দুর্বৃত্তরা।
বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ উদ্ধার অভিযান সফল হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার আলীক্ষ্যং ২৮০নং মৌজার অন্তর্গত বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে তিন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। অপহৃত শ্রমিকরা বাইশারী ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুল করিম বান্টুর মালিকানাধীন বাগানে কর্মরত ছিলেন।
অপহরণের খবর পাওয়া মাত্রই নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকায় সাঁড়াশি তল্লাশি চালায় পুলিশ। অভিযানের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অপহরণকারীরা টিকতে না পেরে কক্সবাজারের রামু উপজেলার দুর্গম বদ্যপাড়া এলাকার গহিন পাহাড়ে অপহৃতদের রেখে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সেখান থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও দ্রুত পদক্ষেপের ফলে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি আমাদের জন্য একটি বড় সাফল্য। অপহরণকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বাগান মালিক আব্দুল করিম বান্টু পুলিশের তাৎক্ষণিক ভূমিকার প্রশংসা করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ত্বরিত পদক্ষেপের কারণেই কোনো আর্থিক লেনদেন ছাড়া আমার শ্রমিকরা জীবিত ফিরে এসেছে। তাদের এই নিরলস প্রচেষ্টায় আমরা কৃতজ্ঞ।