পূর্বধলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ
নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী সমর্থিত কর্মীরা নারায়ণডহর বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। এ সময় কামাল হোসেন (৪৫) নামের একজন আহত হন। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ
নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনার পূর্বধলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের নারায়ণডহর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী সমর্থিত কর্মীরা নারায়ণডহর বাজারে একটি আনন্দ মিছিল বের করেন। বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জামায়াত কর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। এ সময় কামাল হোসেন (৪৫) নামের একজন আহত হন। তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?