পেটে রড ঢুকে প্রাণ গেল শিশু

মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে পেটে রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুফিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিফ (৯) ওই এলাকার বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। নিহতের স্বজন আহমেদ রাকিব বলেন, বিকেলে বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদের কলামের বেরিয়ে থাকা রডের ওপর পড়ে যায় সে। এতে রডটি তার পেটের ভেতর ঢুকে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিঠাছড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদুল করিম বলেন, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে যায় বলে জানায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক আমরা তার ইসিজিতে কোনো হার্টবিট না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি। মিরসরাই উপজেলা স্বাস্থ্

পেটে রড ঢুকে প্রাণ গেল শিশু
মিরসরাইয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে পেটে রড ঢুকে মাশরুর ওয়াসিফ রায়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুফিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিফ (৯) ওই এলাকার বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার নুরানি বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র। নিহতের স্বজন আহমেদ রাকিব বলেন, বিকেলে বাড়ির ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল মাশরুর ওয়াসিফ রায়ান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে ছাদের কলামের বেরিয়ে থাকা রডের ওপর পড়ে যায় সে। এতে রডটি তার পেটের ভেতর ঢুকে গুরুতর আহত হয়। স্বজনরা উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিঠাছড়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদুল করিম বলেন, সন্ধ্যার দিকে মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে যায় বলে জানায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক আমরা তার ইসিজিতে কোনো হার্টবিট না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করি। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মস্তাননগর) চিকিৎসক সাফায়েত বলেন, মাশরুর ওয়াসিফ রায়ান নামে এক শিশুকে নিয়ে আসে স্বজনরা। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার পায়ুপথ হয়ে পেটে রড ঢুকার আলামত রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow