পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫

পেরুতে ভয়াবহ বন্যার সময় উদ্ধার পরিসেবা প্রদানকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৫ আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সামরিক এমআই-১৭ হেলিকপ্টারটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির বিমানবাহিনী। খবর বিবিসির।  প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি অনুসন্ধান অভিযানে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং ১৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৪ ক্রু সদস্য এবং ১১ যাত্রী ছিলেন। মৃত যাত্রীদের মধ্যে সাতজনই শিশু, এরমধ্যে ৩ বছর বয়সী এক শিশুও ছিল। বাকি আরোহীদের মধ্যে একজন ১০ বছর বয়সী, তিনজন ১৪ বছর বয়সী, একজন ১৫ বছর বয়সী এবং একজন ১৭ বছর বয়সী ছিলেন। মুষলধারে বৃষ্টিপাতের ফলে পেরুর আরেকুইপা অঞ্চলে তীব্র বন্যা দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন এলাকায় ধস, রাস্তাঘাট, ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে।  স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঝড়ের আঘাতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। কাইমা জেলায় বন্যার পানিতে একজন বয়স্ক মহিলা ভেসে গেছেন এবং বজ্রপাতে একজন পুরুষ মারা গেছেন। অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধা

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫

পেরুতে ভয়াবহ বন্যার সময় উদ্ধার পরিসেবা প্রদানকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ ১৫ আরোহী নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সামরিক এমআই-১৭ হেলিকপ্টারটির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির বিমানবাহিনী। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার একটি অনুসন্ধান অভিযানে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং ১৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ৪ ক্রু সদস্য এবং ১১ যাত্রী ছিলেন।

মৃত যাত্রীদের মধ্যে সাতজনই শিশু, এরমধ্যে ৩ বছর বয়সী এক শিশুও ছিল। বাকি আরোহীদের মধ্যে একজন ১০ বছর বয়সী, তিনজন ১৪ বছর বয়সী, একজন ১৫ বছর বয়সী এবং একজন ১৭ বছর বয়সী ছিলেন।

মুষলধারে বৃষ্টিপাতের ফলে পেরুর আরেকুইপা অঞ্চলে তীব্র বন্যা দেখা দিয়েছে, যার ফলে বিভিন্ন এলাকায় ধস, রাস্তাঘাট, ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঝড়ের আঘাতে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। কাইমা জেলায় বন্যার পানিতে একজন বয়স্ক মহিলা ভেসে গেছেন এবং বজ্রপাতে একজন পুরুষ মারা গেছেন।

অঞ্চলটিতে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানে হেলিকপ্টারটি সহায়তা প্রদানে নিয়োজিত ছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow