পেলের রেকর্ডে ভাগ বসাতে পারেন নেইমার

বিশ্বকাপের স্কোয়াডে নাম আছে নেইমারের। সান্তোস তারকা আবারও ব্রাজিলিয়ান জাতীয় দলের জার্সি পরবেন। তাতে করে পেলের একটি রেকর্ডে ভাগ বসাতে পারেন তিনি। ব্রাজিলিয়ান কিংবদন্তি একমাত্র খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে খেলেছেন ১০ নম্বর জার্সিতে। নেইমার জাতীয় দলে প্রথমবার ১০ নম্বর জার্সি পরেন ২০১৪ বিশ্বকাপে। পরে ২০১৮ ও ২০২২ সালেও একই সংখ্যার জার্সি পরে বিশ্বমঞ্চে খেলেছেন। ১৩ ম্যাচে আট গোল ও তিন অ্যাসিস্ট তার। আশা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপেও পেলের ঐতিহ্য ধরে রাখবেন তিনি। ২০২৩ থেকে নেইমার খেলেননি ব্রাজিলের জার্সিতে। এই সময়ে শেষ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরেন ভিনিসিয়ুস জুনিয়র। ধরে নেওয়াই যায়, জাতীয় দলে ফেরায় এবার সেই জার্সি আবার ফেরত পাচ্ছেন নেইমার। ২০২৪ সালে কোপা আমেরিকায় ১০ নম্বর জার্সি পরার কথা ছিল রদ্রিগোর। কিন্তু ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েন। প্রতিযোগিতা শুরুর আগে তিনি বলেছিলেন, এই জার্সি তিনি প্রকৃত মালিক নেইমারের জন্য সংরক্ষণ করে রাখছেন। পেলে ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপে। ব্রাজিলের প্রথম তিনটি বিশ্বকাপ জিতে এই জার্সিকে

পেলের রেকর্ডে ভাগ বসাতে পারেন নেইমার
বিশ্বকাপের স্কোয়াডে নাম আছে নেইমারের। সান্তোস তারকা আবারও ব্রাজিলিয়ান জাতীয় দলের জার্সি পরবেন। তাতে করে পেলের একটি রেকর্ডে ভাগ বসাতে পারেন তিনি। ব্রাজিলিয়ান কিংবদন্তি একমাত্র খেলোয়াড় হিসেবে চারটি বিশ্বকাপে খেলেছেন ১০ নম্বর জার্সিতে। নেইমার জাতীয় দলে প্রথমবার ১০ নম্বর জার্সি পরেন ২০১৪ বিশ্বকাপে। পরে ২০১৮ ও ২০২২ সালেও একই সংখ্যার জার্সি পরে বিশ্বমঞ্চে খেলেছেন। ১৩ ম্যাচে আট গোল ও তিন অ্যাসিস্ট তার। আশা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপেও পেলের ঐতিহ্য ধরে রাখবেন তিনি। ২০২৩ থেকে নেইমার খেলেননি ব্রাজিলের জার্সিতে। এই সময়ে শেষ খেলোয়াড় হিসেবে জাতীয় দলের ১০ নম্বর জার্সি পরেন ভিনিসিয়ুস জুনিয়র। ধরে নেওয়াই যায়, জাতীয় দলে ফেরায় এবার সেই জার্সি আবার ফেরত পাচ্ছেন নেইমার। ২০২৪ সালে কোপা আমেরিকায় ১০ নম্বর জার্সি পরার কথা ছিল রদ্রিগোর। কিন্তু ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েন। প্রতিযোগিতা শুরুর আগে তিনি বলেছিলেন, এই জার্সি তিনি প্রকৃত মালিক নেইমারের জন্য সংরক্ষণ করে রাখছেন। পেলে ব্রাজিলের হয়ে ১০ নম্বর জার্সি পরেছিলেন ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপে। ব্রাজিলের প্রথম তিনটি বিশ্বকাপ জিতে এই জার্সিকে অমরত্বের মর্যাদা এনে দেন। ১০ নম্বর জার্সিতে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডে পেলের সঙ্গে ভাগ বসাতে যাচ্ছেন নেইমার। কিন্তু এখন পর্যন্ত ‘দ্য রেই’এর মতো করে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow