পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটও

* মিনিমাল রং ও কারুকাজ স্লিট-লাইনের ব্যবহার এ বছরে ঈদ ট্রেন্ড* লা রিভের নতুন ডিজাইনে ফারসি সালোয়ারের সঙ্গে শর্ট কামিজ* সারারা স্টাইল ও ওয়াইড লেগ পালাজ্জো দিয়েও নতুন স্টাইল* পুরুষদের জন্য এথনিক প্রিমিয়াম পাঞ্জাবি* লা রিভে নতুন ট্রেন্ডে পুরুষদের ড্রপ শোল্ডার টিশার্ট* উৎসবে ক্রেতারা আরামদায়ক পোশাক খুঁজছেন এবারের ঈদে লা রিভের নতুন ডিজাইনে ফারসি সালোয়ারের সঙ্গে শর্ট কামিজের দেখা মিলবে। সারারা স্টাইল ও ওয়াইড লেগ পালাজ্জো দিয়েও করা হয়েছে নতুন স্টাইল। পুরুষদের জন্য এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির সঙ্গে এবারের ট্রেন্ডে যোগ হয়েছে ড্রপ শোল্ডার টিশার্ট। আর মিনিমাল রঙ ও কারুকাজ স্লিট-লাইনের ব্যবহার এ বছরে ঈদ ট্রেন্ড। উৎসবে ক্রেতারা সব সময় আরামদায়ক পোশাক খুঁজেন, আমরা প্রতিটি পোশাকেই আরামকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। লা রিভের পোশাকের দাম বেশি হলেও পুরুষদের জন্য ১ হাজার ৫৯০ টাকার পাঞ্জাবি যেমন আছে, তেমনি ৮ হাজার টাকার পাঞ্জাবিও রয়েছে। আবার মেয়েদের জন্য ১ হাজার ৩৯০ টাকার টিউনিকের সঙ্গে ৭ হাজার টাকার টিউনিকও দেখা মিলবে। পোশাকের দাম বাড়ার পেছনে অন্যান্য কারণের সঙ্গে বাড়তি ভ্যাটও একটি কারণ। এবার ঈদে এখন পর্

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটও

* মিনিমাল রং ও কারুকাজ স্লিট-লাইনের ব্যবহার এ বছরে ঈদ ট্রেন্ড
* লা রিভের নতুন ডিজাইনে ফারসি সালোয়ারের সঙ্গে শর্ট কামিজ
* সারারা স্টাইল ও ওয়াইড লেগ পালাজ্জো দিয়েও নতুন স্টাইল
* পুরুষদের জন্য এথনিক প্রিমিয়াম পাঞ্জাবি
* লা রিভে নতুন ট্রেন্ডে পুরুষদের ড্রপ শোল্ডার টিশার্ট
* উৎসবে ক্রেতারা আরামদায়ক পোশাক খুঁজছেন

এবারের ঈদে লা রিভের নতুন ডিজাইনে ফারসি সালোয়ারের সঙ্গে শর্ট কামিজের দেখা মিলবে। সারারা স্টাইল ও ওয়াইড লেগ পালাজ্জো দিয়েও করা হয়েছে নতুন স্টাইল। পুরুষদের জন্য এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির সঙ্গে এবারের ট্রেন্ডে যোগ হয়েছে ড্রপ শোল্ডার টিশার্ট। আর মিনিমাল রঙ ও কারুকাজ স্লিট-লাইনের ব্যবহার এ বছরে ঈদ ট্রেন্ড।

উৎসবে ক্রেতারা সব সময় আরামদায়ক পোশাক খুঁজেন, আমরা প্রতিটি পোশাকেই আরামকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। লা রিভের পোশাকের দাম বেশি হলেও পুরুষদের জন্য ১ হাজার ৫৯০ টাকার পাঞ্জাবি যেমন আছে, তেমনি ৮ হাজার টাকার পাঞ্জাবিও রয়েছে। আবার মেয়েদের জন্য ১ হাজার ৩৯০ টাকার টিউনিকের সঙ্গে ৭ হাজার টাকার টিউনিকও দেখা মিলবে। পোশাকের দাম বাড়ার পেছনে অন্যান্য কারণের সঙ্গে বাড়তি ভ্যাটও একটি কারণ। এবার ঈদে এখন পর্যন্ত ক্রেতাদের কাছ থেকে মোটামুটি ভালো সাড়া পাওয়া যাচ্ছে। নতুন সরকারের সময়ে কেনাকাটার পরিবেশ স্বস্তিদায়ক হলে বেচাকেনা আরও ভালো হবে।

জাগো নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথাগুলো এভাবেই বলছিলেন দেশীয় ফ্যাশন ব্র‌্যান্ড লা রিভ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মন্নুজান নার্গিস। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক তুহিন।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: এবার ঈদে ক্রেতাদের কাছ থেকে এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন?

মন্নুজান নার্গিস: এ বছর রোজা শুরু হয়েছে মাসের শেষদিকে। অনেকেই হয়তো স্যালারি-সংক্রান্ত বিষয়ে কেনাকাটা শুরু করতে পারেননি। যেহেতু আমরা রমজানের বেশ কিছুটা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ঈদের কালেকশন লঞ্চ করেছি, আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি।

জাগো নিউজ: ঈদে এবার আপনাদের নতুনত্ব কী?

মন্নুজান নার্গিস: আমরা সবসময়ই থিম বেইজ কাজ করি। এবারও মোজাইক নামের থিমে ১০টি নতুন প্রিন্টস্টোরি নিয়ে এসেছি। প্রিন্টে আমরা সবসময়ই স্ট্রং। এবারের নতুন প্রিন্টস্টোরিগুলোর মধ্যে চোখে পড়বে অ্যাম্বার হেজ যা অ্যাম্বার পাথরের রঙ থেকে অনুপ্রাণিত। এই প্রিন্টের ডিজাইনে ব্লেন্ডেড, মিস্টিক শেডগুলো দেখা যাবে। রয়েছে গ্লোবাল গ্রিড ও সামার প্লেইড প্রিন্ট। এর মোজাইক, প্যাচওয়ার্ক এবং গ্রিড প্যাটার্নের মিশ্রণ আধুনিক এবং ট্রেন্ডি লুক নিয়ে আসে। ভ্রমণ, লোকজশিল্প এবং আল্পনার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে স্পাইসড বোহেমিয়া যাতে পেইজলি, ফোক-ফ্লোরাল এবং আল্পনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। পার্টি ও এক্সক্লুসিভ কালেকশনে অরনেট হারমোনি এবং ডেকোরেটিফ প্রিন্টস্টোরির ব্যবহার বেশি চোখে পড়বে। গয়নার মতো নকশার কারুকাজ এবং ভারি কাজ এই দুটি প্রিন্টস্টোরির মূল বৈশিষ্ট্য। কাজের পাশাপাশি জ্যাকার্ড ফেব্রিকের ব্যবহারও এই স্টোরিতে বিশেষভাবে চোখে পড়বে।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটও ছবি: লা রিভের সৌজন্যে

রঙেও এবার নতুনত্ব নিয়ে এসেছি আমরা। ঈদ/২৬ কালেকশনের কালার প্যালেটে প্রাধান্য পেয়েছে টিল ও চেরি রেড রঙের ব্যবহার। এর পাশাপাশি চোখে পড়বে সোনালি, সবুজ, বেগুনি ও ল্যাভেন্ডার ও গোলাপি রঙ। আর্দি প্যালেটে বাদামী, অ্যাম্বার ও হেজ কালারের ব্যবহার বেড়েছে, অন্যদিকে সাপোর্টিং বা শ্যাডো প্যালেটে সবুজ, টিল ও নীলের নানান শেডের উপস্থিতি রাখা হয়েছে।

নতুন কিছু ডিজাইনও এই ঈদ কালেকশনে দেখা যাবে। ফারসি সালোয়ার কামিজের সঙ্গে শর্ট কামিজ দেখা যাবে। মোঘল-পিরিয়ড ইন্সপায়ার্ড গাউন, লং টিউনিক ও আবায়ার নতুন ডিজাইন দেখতে পাবেন ক্রেতারা। সারারা স্টাইল ও ওয়াইড লেগ পালাজ্জো দিয়েও নতুন স্টাইল ক্রিয়েট করা যাবে। এই স্টাইলগুলোতে কিমানো নেক ও স্লিভ, থ্রি-কোয়ার্টার বেল স্লিভ, কমফোর্ট ফিটে ইউনিক ভেরিয়েশন দেখা যাবে।

পুরুষদের এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশনে ট্রেন্ডের সঙ্গে ড্রপ শোল্ডার টিশার্টও ডিজাইন করা হয়েছে, যেন ঐতিহ্য ও আধুনিকতার ফিউশনটা ঈদেও থাকে। নতুনত্বের আরও একটা জায়গা হলো, স্টাইলকে ‘শুধু পোশাক’ না রেখে সিলুয়েট, প্রিন্ট, ড্রেপ আর ফ্যাব্রিকের সমন্বয়ে সম্পূর্ণ লুক হিসেবে উপস্থাপন করা। পাশাপাশি অনলাইনেও ঈদ ক্যাটাগরি আলাদা করে সাজানো আছে, যাতে ক্রেতা সহজে পছন্দের সেগমেন্টে যেতে পারেন।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: এবার ঈদে পোশাকের বাজারে নতুন কোনো ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে কি?

মন্নুজান নার্গিস: এবারের ঈদ একটা ট্রানজিশন পিরিয়ডে এসেছে। এখন বসন্ত কিন্তু কিছুদিন পরেই গরম শুরু হবে। এমন অবস্থায় বাজারে সামগ্রিকভাবে যে ট্রেন্ডটা স্পষ্ট তা হলো, মানুষ এখন ফেস্টিভ কিন্তু পরার ক্ষেত্রে আরামদায়ক পোশাক খুঁজছেন। অর্থাৎ ‘উৎসবের আভিজাত্য’ থাকবে, কিন্তু কাটিং হবে ব্যবহারবান্ধব।

পোশাকে যে ট্রেন্ডটি আমার চোখে পড়েছে তা হলো, পোশাকে মডেস্ট প্যাটার্নের চাহিদা। মানুষ আবায়া, কাফতানের মতো লং প্যাটার্ন, ফুল হাতার পোশাক কিনতে চাইছেন বেশি। এই কারণেই লা রিভে গাউন, আবায়া-স্টাইল, ফারসি সালোয়ার কামিজ, ফুল হাতার কামিজ ও টিউনিকের সংখ্যা বেড়েছে। যেহেতু আমরা ফিউশন নিয়ে কাজ করি, এসব পোশাকে প্রিন্টের জন্য আমরা মেডিটারনিয়ান, টার্কিশ মোটিফ বেছে নিয়েছি। ক্রেতারা সেসব প্রিন্টও বেশ আগ্রহ নিয়েই কিনছেন।

নকশার প্লেসমেন্ট ট্রেন্ডেও সূক্ষ্ম পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। মিনিমাল রং ও কারুকাজ, স্লিট-লাইনের ব্যবহার এই বছরে ঈদ ট্রেন্ডে অনেকটা জায়গা দখল করে নিয়েছে। বটমসের ক্ষেত্রে বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন চোখে পড়েছে। এবার ফ্লোর-টাচ করা ফারসি সালোয়ার, সারারা, ওয়াইড লেগ প্যান্ট ও স্কার্ট পালাজ্জোর ট্রেন্ডও শুরু হয়েছে।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: পোশাকের রং ও ডিজাইনে এবার কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন?

মন্নুজান নার্গিস: এবার আমরা ডিজাইনে সফিস্টিকেটেড সিলুয়েট ও ট্রেন্ডি প্রিন্টস এই দুই জায়গায় জোর দিয়েছি। ব্যালেন্সে নজর রাখা হয়েছে বেশি। ঈদের ফেস্টিভ মুড আনার জন্য টিল ও চেরি রেড রঙের শেডের সঙ্গে মিনিমাল গোল্ডেন ব্রাউন, অ্যাম্বার হেজের শেডগুলো দেখা যাবে। এই রংগুলো দিন ও রাত, দুইবেলার আয়োজনেই দারুণ মানায়। আর ডিজাইনে আমরা চেষ্টা করেছি টেক্সচার, মসলিন, জ্যাকার্ড ড্রেপ ও স্টিচ ডিটেইল এমনভাবে দিতে- যাতে পোশাকটি একাধিক অনুষ্ঠানেও পরা যায়। সাম্প্রতিক সময়ের বাজারচাহিদাও এইরকমই।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: লা রিভের পোশাকের দাম অত্যাধিক—ক্রেতাদের অভিযোগ, কী বলবেন?

মন্নুজান নার্গিস: আমি যেকোনো অভিযোগ গুরুত্ব দিয়ে দেখি, কারণ এটাও কাস্টমারের ফিডব্যাক। পোশাকের দাম অনেক কিছুর ওপরে নির্ভর করে। যেমন ওয়ার্কম্যানশিপ, প্রডাকশন, ভাড়া, ভ্যাট, ইউটিলিটিজ ও অন্যান্য। দেশে ভ্যাটের পরিমাণ বেড়েছে। একটা সময় ক্রেতা ৭.৫ শতাংশ ভ্যাট দিয়ে পোশাক কিনেছেন, তারা এখন প্রতি পোশাকে ১০ শতাংশ ভ্যাট দিচ্ছেন।

লা রিভে দাম নির্ধারণে আমরা কয়েকটি বিষয় বিবেচনায় রাখি- ফেব্রিক, ট্রিমস ও ডিটেইল, কারিগরি কাজ, ফিট ও প্যাটার্ন এবং কোয়ালিটি কন্ট্রোল। সবকিছুর খরচ বেড়ে গেছে। এরপরও, লা রিভ পরিবারের সব সদস্যের, সব বয়স ও আয়ের মানুষের পোশাকের ব্র‌্যান্ড। সবার কথাই আমাদের মাথায় রাখতে হয়। আমাদের স্টোর ও ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে, সব কালেকশনে ভিন্ন ভিন্ন রেঞ্জের পণ্য আছে। যেমন পাঞ্জাবি থেকে শুরু করে উইমেন্স এথনিক, কিডস সবগুলোতেই দামের স্তর আলাদা। পুরুষদের জন্য ১ হাজার ৫৯০ টাকার পাঞ্জাবি যেমন আছে, ৮ হাজার টাকার পাঞ্জাবিও আছে। আবার মেয়েদের জন্য ১ হাজার ৩৯০ টাকার টিউনিকের সঙ্গে ৭ হাজার টাকার টিউনিকও আছে। আমাদের লক্ষ্য একদিকে ট্রেন্ড ও মান বজায় রাখা, অন্যদিকে ক্রেতাকে ‘ভ্যালু ফর মানি’ দেওয়া। তাই কালেকশনে বিভিন্ন বাজেটের বিকল্প রাখার চেষ্টা থাকে।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: ক্রেতাদের অভিযোগ—গত ঈদের চেয়ে এবার দাম বাড়িয়েছে ব্র্যান্ডগুলো। ব্যাখ্যা দেবেন?

মন্নুজান নার্গিস: আমি বলবো, ক্রেতার ঠিকই মনে হচ্ছে, অবশ্যই দাম বেড়েছে। কিন্তু সেটার পেছনে সুনির্দিষ্ট কারণও তো আছে। দেখুন, পোশাক তৈরি করতে হলে ফ্যাক্টরি চালাতে হয়। সেখানে কাঁচামালের খরচ আছে, প্রডাকশনের খরচ আছে। বিদ্যুৎ, পানির বিল, ভাড়া, সবকিছুর খরচ বেড়েছে ভ্যাট বাড়ানোর সঙ্গে সঙ্গে। ব্র‌্যান্ডগুলো যেই স্টোরগুলো ভাড়া নেয় সেখানে খরচ বেড়েছে। দামের পরিবর্তন সাধারণত একক কারণে হয় না, এটা কস্ট স্ট্রাকচারের সঙ্গে সম্পর্কিত। ফেব্রিক, এক্সেসরিজ, ডাইং ও প্রিন্টিং, পরিবহন, অপারেশনাল খরচ এগুলো ওঠানামা করলে রিটেইল প্রাইসেও চাপ আসে। এখন ১০ হাজার টাকায় একটা পোশাক কিনলে ১ হাজার টাকা ভ্যাট দিতে হয়। ভ্যাটের এই প্রেশারটা ব্র‌্যান্ড থেকে শুরু করে ক্রেতার বাজেটের ওপরেও পড়ছে।

জাগো নিউজ: নতুন সরকারের সময়ে প্রথম ঈদ—বেচাকেনা কেমন প্রত্যাশা করছেন?

মন্নুজান নার্গিস: সরকার পরিবর্তনের পর বাজারে মানুষের প্রত্যাশা সাধারণত দুইটি জায়গায় থাকে—এক, মূল্যস্ফীতি বা দাম নিয়ন্ত্রণ; দুই, সার্বিক স্থিতিশীলতা। আমার প্রত্যাশা বাস্তববাদী। দিনশেষে সবকিছুই মানুষের দৈনন্দিন খরচ, ক্রয়ক্ষমতা ও বাজারদামের ওপর নির্ভর করে। ক্রেতা যদি মনে করেন বাজার স্থিতিশীল ও কেনাকাটার পরিবেশ স্বস্তিদায়ক- তাহলে বেচাকেনা ভালো হবে। আমি আশা করি, সরকার এই স্থিতিশীলতার জায়গাগুলোতে কাজ করবেন। তাহলেই অর্থনীতিতে ইতিবাচক প্রভাব আসবে।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: এবার ঈদে আপনাদের মূল ফোকাস কোন বিভাগে—পুরুষ, নারী, শিশু, নাকি পারিবারিক সংগ্রহ?

মন্নুজান নার্গিস: লা রিভ একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড। সব বয়সের, সব ধরনের মানুষের জন্য আমরা পোশাক ও লাইফস্টাইল পণ্য ডিজাইন করি। আমাদের ফোকাস সবকিছুতেই থাকে, সেটা পোশাক তৈরি হোক, হোম ডেকোরের ট্রেন্ডি চাদর হোক কিংবা ম্যাচিং জুতো। তাই আমাদের ঈদ পরিকল্পনায় ফোকাস একক কোনো বিভাগে সীমাবদ্ধ নয়; বরং ফ্যামিলি শপিংয়ের বাস্তবতার সঙ্গে মিল রেখে ক্যাটাগরি সাজানো। ওয়েবসাইটেও ঈদ কালেকশনকে উইমেন, মেন, টিন, কিডস ইত্যাদি সেগমেন্টে আলাদা করে দেখানো হয়েছে।

তবে, আমরা যেহেতু ফিউশন নিয়ে কাজ করি এবং ফিমা কালেকশনে এই ট্রেন্ড ইনপুট দেওয়ার সুযোগ বেশি থাকে, আমরা ফিমার প্রডাকশন এবং ডিজাইন ভেরিয়েশনটা একটু বেশি করি। এবারের ঈদেও নারীদের এথনিক, ফিউশনের পাশাপাশি নার্গিসাসেও নতুন ডিজাইনের সংখ্যা বাড়ানো হয়েছে।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: ঈদে এবার আপনাদের পোশাকে বিশেষ কোনো ছাড় বা অফার আছে কি না?

মন্নুজান নার্গিস: ঈদ উপলক্ষে আমাদের অনেকগুলো ক্যাম্পেইন, অফার ও কোলাবরেশন ডিজাইন করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে লাইফস্টাইল ব্র‌্যান্ড, সব জায়গায়ই লা রিভের ক্রেতারা শর্তসাপেক্ষে বিশেষ সুবিধা পাবেন। টপ শপারদের জন্য এয়ার টিকেট ও স্টেকেশন জিতে নেওয়ার সুযোগ আছে। ১০ হাজার টাকার কেনাকাটায় স্ক্র‌্যাচকার্ড সারপ্রাইজ রাখা হয়েছে। অফার বিষয়ে আমি সবসময় বলি, ক্রেতারা যেন শর্তগুলো আগে দেখে নেন, কারণ ক্যাম্পেইনভেদে মেয়াদ, স্টক অ্যাভেইলেবিলিটি ও রিডেম্পশন নিয়ম আলাদা হতে পারে। আমাদের নীতি হলো অফার থাকুক, কিন্তু স্বচ্ছভাবে জানানো হোক।

পোশাকের বেশি দামের কারণ বাড়তি ভ্যাটওছবি: লা রিভের সৌজন্যে

জাগো নিউজ: লা রিভ কি অনলাইনেও তাদের পোশাক বিক্রিতে এগিয়ে চলছে?

মন্নুজান নার্গিস: অবশ্যই। লা রিভের প্রতিদিনের সেলের একটা বড় অংশই অনলাইন অর্ডারের মাধ্যমে আসে। আমাদের ক্রেতারা বিশ্বজুড়ে আছেন, তাদের সঙ্গে আমরা অনলাইন অর্ডারের মাধ্যমেই যুক্ত থাকি। দেশের সেরা অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার লক্ষ্যে এরপরও আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। ওয়েবসাইটে ঈদ/২৬ কালেকশন আলাদা ক্যাটাগরিতে আছে। প্রোডাক্টগুলো ব্রাউজিং ও অর্ডারের জন্য স্পষ্টভাবে সাজানো আছে। অনলাইনে অর্ডার প্লেস করার আগে ভার্চুয়াল ট্রায়ালের অপশন আছে। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন কাস্টমার কেয়ার সাপোর্টের জন্য লাইভ চ্যাট সাপোর্ট আছে।

আমরা অনলাইনে শুধু বিক্রি নয়, কাস্টমার এক্সপেরিয়েন্স, সার্ভিস ও অর্ডার-পরবর্তী সাপোর্ট এই তিনটি জায়গায়ও সমান গুরুত্ব দিই। কারণ দীর্ঘমেয়াদে আস্থা তৈরির জায়গাটা এখানেই।

ইএইচটি/এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow