পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুস্পষ্ট অভিযোগে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত শামিম আহমদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের। বহিষ্কৃত শামিম আহমেদ বলেন, আমি দলীয়ভাবে কোনো চিঠি পাইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি দেখেছি। এটা গুজব হতে পারে।

পৌর যুবদলের সদস্য সচিব বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বিএনপির সিনিয়র নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বিনষ্টের সুস্পষ্ট অভিযোগে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদকে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত শামিম আহমদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের।

বহিষ্কৃত শামিম আহমেদ বলেন, আমি দলীয়ভাবে কোনো চিঠি পাইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠিটি দেখেছি। এটা গুজব হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow