প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এ শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং নতুন প্রকল্পটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে তার বক্তব্যে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আশুলিয়া আরবান সিটি আধুনিক নগরজীবনের সকল সুবিধা নিশ্চিত করে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন গোলাম মোহাম্মদ আলী, ডিরেক্টর, নাফিসা আহমেদ পারিসা, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনসহ প্রতিষ্ঠানের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অতিথি

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে এ শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকল্পটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের পাশাপাশি দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং নতুন প্রকল্পটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান মফিজুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে তার বক্তব্যে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আশুলিয়া আরবান সিটি আধুনিক নগরজীবনের সকল সুবিধা নিশ্চিত করে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এছাড়া অনুষ্ঠানে প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন গোলাম মোহাম্মদ আলী, ডিরেক্টর, নাফিসা আহমেদ পারিসা, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনসহ প্রতিষ্ঠানের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন অতিথি ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়ে উঠে।

সর্বশেষ কোম্পানির পক্ষ থেকে দেশের মানুষের জন্য একটি নিশ্চিত আবাসন গড়ার লক্ষ্যে প্রতিশ্রুতি ঘোষণা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow