প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে যুবলীগ নেতা 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে অংশ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌর যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান। শুক্রবার (১৫ মে) দুপুরে ময়মনসিংহ জেলা কারাগার থেকে প্যারোলে তিন ঘণ্টার জন্য মুক্তি পান মজিবুর রহমান। পরে মায়ের দাফন শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। জানা গেছে, মজিবুর রহমানের বাড়ি গৌরীপুর পৌর শহরের ঝলমল সিনেমাহল সংলগ্ন এলাকায়। তিনি গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজে ছাত্র সংসদের জিএস ছিলেন। ২০২৫ সালের ২২ ডিসেম্বর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে মজিবুর রহমান ময়মনসিংহ জেলা কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৯ টার দিকে মজিবুর রহমানের মা হাজেরা খাতুন (৯০) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। শুক্রবার বাদ জুমা গৌরীপু

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে যুবলীগ নেতা 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের দাফনে অংশ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন পৌর যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান।

শুক্রবার (১৫ মে) দুপুরে ময়মনসিংহ জেলা কারাগার থেকে প্যারোলে তিন ঘণ্টার জন্য মুক্তি পান মজিবুর রহমান। পরে মায়ের দাফন শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, মজিবুর রহমানের বাড়ি গৌরীপুর পৌর শহরের ঝলমল সিনেমাহল সংলগ্ন এলাকায়। তিনি গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজে ছাত্র সংসদের জিএস ছিলেন। ২০২৫ সালের ২২ ডিসেম্বর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে মজিবুর রহমান ময়মনসিংহ জেলা কারাগারে বন্দি ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৯ টার দিকে মজিবুর রহমানের মা হাজেরা খাতুন (৯০) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।

শুক্রবার বাদ জুমা গৌরীপুর পৌর শহরে বড় মসজিদ প্রাঙ্গণে মজিবুরের মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। কিন্তু প্যারোলে মুক্তি পেয়ে মজিবুর পুলিশি প্রহরায় নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারায় মায়ের জানাজায় অংশ নিতে পারেননি। পরে নিজ বাড়িতে মায়ের দাফনে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

মজিবুর রহমান বলেন, রাজনীতি করলে জেলে যেতে হয়, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই ২৪ অভ্যুত্থানের পর আমি ঢাকা চলে গিয়েছিলাম। মা বেশি অসুস্থ হলে আমি ঢাকা থেকে বাড়িতে আসার পর গ্রেপ্তার হই। আমার কষ্ট মায়ের শেষ সময়ে সেবা করতে পারি নাই।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, যুবলীগ নেতা মজিবুর রহমান মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা ও দাফন শেষে পুলিশি প্রহরায় তাকে আবার কারাগারে পাঠানো হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow