প্রকাশ্যে যুবককে কোপাল দুর্বৃত্তরা

ফেনীর সোনাগাজী উপজেলায় প্রকাশ্যে রাহাতুল ইসলাম বিজয় নামে এক যুবককে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বিজয় সোনাপুর বাজারে গেলে ৮ থেকে ১০ জনের একটি দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও পায়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত বিজয়ের বাবা ব্যবসায়ী আব্দুল হাই মুনশি বলেন, তার ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং বর্তমানে বাড়িতে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে। আমার ছেলের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। বিদেশ যাত্রা ঠেকাতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow