প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

প্রগতি  ইন্সুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের সমাপ্ত বছরের হিসাব বিবেচনা করে  ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার অনুমোদন করা হয়। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার, পিএইচডি এবং কোম্পানীর উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, হেড অব এডমিন অ্যান্ড এইচআরএম মেজর সাদাত মো. মুসা, পিএসসি (অব:), সিএফও শ্রী অমর কৃষ্ণ শীল, এফসিএ কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএস সহ আরও অনেক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে ৪০তম বার্ষিক সাধারণ সভায় যুক্ত হন।  তারা তাদের মতামত জানান এবং ই-ভোটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত আলোচ্যসূচি সমুহের অনুমোদন করেন।  ২০২৫ সালে কোম

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

প্রগতি  ইন্সুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫ সালের সমাপ্ত বছরের হিসাব বিবেচনা করে  ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার অনুমোদন করা হয়। কোম্পানীর চেয়ারম্যান সৈয়দ এম. আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। ভাইস চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার, পিএইচডি এবং কোম্পানীর উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, হেড অব এডমিন অ্যান্ড এইচআরএম মেজর সাদাত মো. মুসা, পিএসসি (অব:), সিএফও শ্রী অমর কৃষ্ণ শীল, এফসিএ কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী, এফসিএস সহ আরও অনেক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে ৪০তম বার্ষিক সাধারণ সভায় যুক্ত হন। 

তারা তাদের মতামত জানান এবং ই-ভোটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত আলোচ্যসূচি সমুহের অনুমোদন করেন। 

২০২৫ সালে কোম্পানি গ্রস প্রিমিয়াম বাবদ আয় করে ২,৭১১.০৪ মিলিয়ন টাকা। উক্ত বছরে কোম্পানীর কর পূর্ব মুনাফা আয় হয় ৫৭১.৯৫ মিলিয়ন টাকা। মোট দাবি পরিশোধের পরিমাণ ৬৮৮.৬১ মিলিয়ন টাকা। মোট সম্পদের পরিমাণ দাড়িয়েছে ৬,৩৪৮.০৪ মিলিয়ন টাকা।

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, এ বছর প্রগতি ইন্স্যুরেন্স তার শেয়ারহোল্ডারদের জন্য ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা করেছে। এটা প্রগতির সাফল্য। এই সাফল্যের পিছনে রয়েছে সম্মানিত বিমা গ্রাহকদের অসীম অবদান,  কোম্পানীর পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা,  কোম্পানির সব স্তরের কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মনিষ্ঠা।

কোম্পানি সচিব এবং চিফ ফাইনানসিয়াল অফিসার শেয়ারহোল্ডারদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

৪০তম সাধারন সভায় বিপুল শেয়ারহোল্ডার অনলাইনে যুক্ত হয়ে তাদের মতামত এবং ই-ভোট প্রদান করেনি এবং কোম্পানির কার্যক্রমে এবং অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow