প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলি চুরি
রংপুরে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংক মোড়ের সিটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির এবং কাজী মো. শাহানের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। আরও পড়ুন ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুটকে জরিমানা ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সিটি ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার অকটেন চুরি করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র আরও জানায়, ফিলিং স্টেশনটির বিরুদ্ধে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটার অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও কয়েক দফায় অভিযান পরিচালনা করা হয়। জিতু কবীর/এসআর/এএসএম
রংপুরে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংক মোড়ের সিটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির এবং কাজী মো. শাহানের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সিটি ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার অকটেন চুরি করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র আরও জানায়, ফিলিং স্টেশনটির বিরুদ্ধে অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তার পকেট কাটার অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও কয়েক দফায় অভিযান পরিচালনা করা হয়।
জিতু কবীর/এসআর/এএসএম
What's Your Reaction?
