প্রতিদিন ইনডোর প্ল্যান্টে পানি না দিলেও যে কাজ করা জরুরি

ঘরের সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ইনডোর প্ল্যান্ট রাখেন। মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পিস লিলি বা জেড প্ল্যান্ট যে গাছই হোক, বেশিরভাগ মানুষই মনে করেন শুধু নিয়মিত পানি দিলেই যথেষ্ট। কিন্তু বাস্তবে একটি সুস্থ ইনডোর প্ল্যান্টের জন্য আরও কিছু দৈনন্দিন যত্নের প্রয়োজন হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাতা পরিষ্কার রাখা। কেন পাতা পরিষ্কার করবেন? ঘরের ভেতরে থাকলেও আসবাবপত্রের মতো গাছের পাতাতেও ধুলা জমে। পাতার ওপর থাকা ক্ষুদ্র ছিদ্র বা পত্ররন্ধ্র (স্টোমাটা) দিয়ে গাছ শ্বাস-প্রশ্বাস ও গ্যাসের আদান-প্রদান করে। ধুলা জমে এই ছিদ্রগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেলে সালোকসংশ্লেষের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে গাছ পর্যাপ্ত পুষ্টি তৈরি করতে পারে না, বৃদ্ধি ধীর হয়ে যায় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। নিয়মিত পাতা পরিষ্কার করলে গাছ শুধু সুস্থই থাকে না, পাতার স্বাভাবিক উজ্জ্বলতাও বজায় থাকে। কতদিন পর পর পরিষ্কার করবেন? প্রতিদিন পানি দেওয়ার সময় একবার চোখ বুলিয়ে দেখুন পাতায় ধুলোর আস্তরণ পড়েছে কি না। ধুলা দেখা গেলেই আলতোভাবে মুছে ফেলুন। তবে পরিবেশের ওপরও বিষয়টি নির্ভর করে। জানালার পাশে, বার

প্রতিদিন ইনডোর প্ল্যান্টে পানি না দিলেও যে কাজ করা জরুরি

ঘরের সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ইনডোর প্ল্যান্ট রাখেন। মানিপ্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, পিস লিলি বা জেড প্ল্যান্ট যে গাছই হোক, বেশিরভাগ মানুষই মনে করেন শুধু নিয়মিত পানি দিলেই যথেষ্ট। কিন্তু বাস্তবে একটি সুস্থ ইনডোর প্ল্যান্টের জন্য আরও কিছু দৈনন্দিন যত্নের প্রয়োজন হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাতা পরিষ্কার রাখা।

কেন পাতা পরিষ্কার করবেন?

ঘরের ভেতরে থাকলেও আসবাবপত্রের মতো গাছের পাতাতেও ধুলা জমে। পাতার ওপর থাকা ক্ষুদ্র ছিদ্র বা পত্ররন্ধ্র (স্টোমাটা) দিয়ে গাছ শ্বাস-প্রশ্বাস ও গ্যাসের আদান-প্রদান করে। ধুলা জমে এই ছিদ্রগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেলে সালোকসংশ্লেষের প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে গাছ পর্যাপ্ত পুষ্টি তৈরি করতে পারে না, বৃদ্ধি ধীর হয়ে যায় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। নিয়মিত পাতা পরিষ্কার করলে গাছ শুধু সুস্থই থাকে না, পাতার স্বাভাবিক উজ্জ্বলতাও বজায় থাকে।

কতদিন পর পর পরিষ্কার করবেন?

প্রতিদিন পানি দেওয়ার সময় একবার চোখ বুলিয়ে দেখুন পাতায় ধুলোর আস্তরণ পড়েছে কি না। ধুলা দেখা গেলেই আলতোভাবে মুছে ফেলুন। তবে পরিবেশের ওপরও বিষয়টি নির্ভর করে। জানালার পাশে, বারান্দার কাছে বা ধুলাবালিযুক্ত স্থানে রাখা গাছে তুলনামূলক দ্রুত ময়লা জমে। আবার শীতকালে ঘরে হিটার ব্যবহার করলে বা শুষ্ক পরিবেশ থাকলেও ধুলা বেশি জমতে পারে। এমন পরিস্থিতিতে আরও ঘন ঘন পরিষ্কার করা ভালো।

কীভাবে পরিষ্কার করবেন?

পাতা পরিষ্কার করার জন্য শক্ত কাপড় বা রুক্ষ ব্রাশ ব্যবহার না করাই ভালো। নরম শুকনো কাপড়, স্পঞ্জ, মাইক্রোফাইবার কাপড় কিংবা ছোট নরম ব্রাশ ব্যবহার করলে পাতার ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে।

প্রয়োজনে স্প্রে বোতলে হালকা পানি ছিটিয়ে ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিতে পারেন। পাতা মুছার সময় এক হাত দিয়ে পাতার নিচে সমর্থন দিন, এতে পাতা ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কমবে।

ছোট আকারের ইনডোর প্ল্যান্ট হলে সপ্তাহে একবার হালকা পানির শাওয়ারের নিচে ধুয়েও নেওয়া যেতে পারে। এতে ধুলো পরিষ্কার হওয়ার পাশাপাশি পাতাও সতেজ হয়ে ওঠে। তবে অতিরিক্ত পানি যেন টবে জমে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

শুধু পানি নয়, নিয়মিত পর্যবেক্ষণও জরুরি

প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে গাছের পাতার রং, নতুন কুঁড়ি, শুকিয়ে যাওয়া পাতা বা পোকার আক্রমণ আছে কি না তা দেখে নিন। কোনো সমস্যা শুরুতেই ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়। ইনডোর প্ল্যান্ট সুস্থ ও সবুজ রাখতে শুধু সময়মতো পানি দেওয়াই যথেষ্ট নয়। পাতা পরিষ্কার রাখা, ধুলা সরানো এবং প্রতিদিন অল্প সময় পর্যবেক্ষণ করার অভ্যাস গাছকে দীর্ঘদিন সতেজ ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow