প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে রাজবাড়ীর মানুষ: এমপি হারুন
প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ও ৩১ দফার মধ্যে ‘ফ্যামিলি কার্ডের’ বিষয়টি ছিল। তারই ধারাবাহিকতায় সারাদেশে ১৪ উপজেলার মধ্যে পাংশা উপজেলাকে পাইলট প্রকল্পের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে পরিবারগুলোর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে। সংসদ সদস্য আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ শুরু হয়েছে। এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরে তিনি বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন এবং সেখানেই তিনি ফ্যামেলি কার্ডের কথা উল্লেখ করেন।
প্রথম ধাপেই ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে রাজবাড়ীর পাংশা উপজেলার অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারগুলো। এই কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।
তিনি বলেন, নির্বাচনি ইশতেহার ও ৩১ দফার মধ্যে ‘ফ্যামিলি কার্ডের’ বিষয়টি ছিল। তারই ধারাবাহিকতায় সারাদেশে ১৪ উপজেলার মধ্যে পাংশা উপজেলাকে পাইলট প্রকল্পের প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পর্যায়ক্রমে পরিবারগুলোর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে।
সংসদ সদস্য আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ শুরু হয়েছে। এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
পরে তিনি বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় অংশ গ্রহণ করেন এবং সেখানেই তিনি ফ্যামেলি কার্ডের কথা উল্লেখ করেন।
What's Your Reaction?